Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Israel

বিস্ফোরণে গাজায় নেমে আসবে নরক! ইজরায়েলকে ৪০ হাজার ‘প্রলয়-অস্ত্র’ দিচ্ছে আমেরিকা

ইজরায়েলের সামরিক অভিযানে এখনও পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৩

options
link
বিস্ফোরণে গাজায় নেমে আসবে নরক! ইজরায়েলকে ৪০ হাজার ‘প্রলয়-অস্ত্র’ দিচ্ছে আমেরিকা zoom
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা।
Advertisement

একেকটির ওজন ২ হাজার পাউন্ড। বিস্ফোরণ হলেই মুহূর্তে নেমে আসবে নরক! এমনই ৪০ হাজার বোমা এবার ইজরায়েলকে দেবে আমেরিকা। বিভিন্ন সংবাদ এজেন্সি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, ওই বোমাগুলির মধ্যে ২০ হাজার এমকে ৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ রয়েছে। এর মধ্যে প্রথমটি ভয়ংকরতম অস্ত্র। বিস্ফোরণ হলে ভিতরে থাকা ধাতব টুকরো মুহূর্তে ছড়িয়ে যাবে হাজার হাজার ফুট! এটা এমনই শক্তিশালী যে তা মাটিতে মুহূর্তে বড় বড় গহ্বরের সৃষ্টি করতে পারে। বলে রাখা ভালো, ওই ইজরায়েল ইতিমধ্যেই ওই বোমার ব্যবহার করেছে গাজা ও লেবাননে। মানবতাবাদীরা বারবার আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের মারণাস্ত্রের ভয়াবহতা সম্পর্কে। গাজায় ব্যাপক প্রাণহানির নেপথ্যে এই বোমার ভূমিকা রয়েছে। এহেন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন বছর দুয়েক আগে এর সরবরাহ বন্ধ করে দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই সেই স্থগিতাদেশ তুলে নেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখানে বলে রাখা দরকার, ইজরায়েল কিন্তু এখনও গাজায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কোনও বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। কিন্তু বিশেষজ্ঞরা অস্ত্রের টুকরো ও বিস্ফোরণের ভয়াবহতা বিশ্লেষণ করে নিশ্চিত, মার্কিন বোমাইণ ব্যবহৃত হয়েছে সেখানে। হামাস জঙ্গিদের মারতে গিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় সেই বোমায় বিপুল প্রাণহানি ঘটেছিল বলেই রিপোর্টের দাবি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়ংকর হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ১২০০ জনের। পাশাপাশি ২৫১ জনকে পণবন্দি করা হয়। পরে হামাসের হেফাজতে তাঁদের বেশির ভাগেরই মৃত্যু হয়। এরপরই প্রত্যাঘাত করে ইজরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইজরায়েলের সামরিক অভিযানে ৭৩ হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। ইজরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে— এই অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে তেল আভিভ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.