বৈভব সূর্যবংশী কোথায়? কেন তাকে খেলানো হচ্ছে না? অনেকে তো বৈভবকে দলে না দেখে টিভিই বন্ধ করে দিচ্ছেন। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় হয়ে গিয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে নিয়মরক্ষার ম্যাচে নামতে পারে ১৫ বছর বয়সি তারকা। সেরকমই ইঙ্গিত দিয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
চলতি বছরের জুলাইতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। এখনও দেশের মাটিতে টিম ইন্ডিয়ার জার্সিতে নামার সুযোগ হয়নি। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে বৈভব খেলবে কি না, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল সমর্থকদের মুখে মুখে। শেষমেশ দিল্লির যে দর্শকরা বৈভবের খেলা দেখতে মাঠে এসেছিলেন, তাঁদের হতাশ হতে হল। তরুণ তুর্কিকে বাদ দিয়ে এদিন সঞ্জু স্যামসনকে আরও একটা সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। তিনি হাফসেঞ্চুরি করে ভারতকে জেতান।
আরও পড়ুন:
সিরিজ জয় হয়ে গিয়েছে। শ্রেয়স জানিয়ে গেলেন, “আমি চাই সবাই এই উইকেট ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিক। ম্যাচ খেলার সুযোগ পাক। যারা বাইরে বসে আছে, তারা সুযোগ পেলে ভালো লাগবে। পরের ম্যাচে দলের কম্বিনেশনও বদল আসবে।” তাহলে কি বুধবার বৈভবকে খেলানো হবে? সরাসরি না বললেও ইঙ্গিত দিয়ে রাখলেন শ্রেয়স। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দেশের মাটিতে এটাই তাঁর প্রথম সিরিজ। এর আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর ভালো যায়নি। শ্রেয়স বলছেন, “প্রথম দিকের ব্যর্থতা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু জীবন তো এরকমই রোলার কোস্টারের মতো।”
দলের পরিকল্পনাও জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, “টিমের ভারসাম্য বজায় রাখতে হবে। এই সময়টা উপভোগ করুন, অতীত নিয়ে ভেবে লাভ নেই। পরিস্থিতির সঙ্গে যত মানিয়ে নেওয়া যাবে, তত ভালো হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ি
-
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?
-
রাজস্থানের পুরভোটে জেন জি-র জয়জয়কার! স্বপ্ন দেখাচ্ছেন তরুণরা