Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Asaduddin Owaisi

ভোপালে আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী

ঘটনার জেরে ৪ থেকে ৫ জন বাইক আরোহী আহত হল। ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায়। কিছুক্ষণের চেষ্টায় যানজট নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে পাঠায় ট্রাফিক পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:১৫

options
link
ভোপালে আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী zoom
ভোপালে দুর্ঘটনার কবলে আসাদউদ্দিন ওয়েইসির কনভয়।
Advertisement

এআইএমআইএম প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে দুর্ঘটনা। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই দুর্ঘটনায় অন্তত ৫ জন বাইক আরোহী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোপালের ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল সাংসদ ওয়েইসির কনভয়। ব্যস্ত রাস্তায় মোড় ঘোরার সময় হঠাৎ ব্রেক কষে কয়েকটি গাড়ি। সেই সময় গাড়ির পিছনে থাকা কয়েকটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। ঘটনার জেরে ৪ থেকে ৫ জন বাইক আরোহী আহত হল। ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায়। কিছুক্ষণের চেষ্টায় যানজট নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে পাঠায় ট্রাফিক পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার ভোপালের ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল সাংসদ ওয়েইসির কনভয়। ব্যস্ত রাস্তায় মোড় ঘোরার সময় হঠাৎ ব্রেক কষে কয়েকটি গাড়ি। সেই সময় গাড়ির পিছনে থাকা কয়েকটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে।

ভোপালের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বসন্ত কৌল জানান, “রাস্তায় একটি বাঁকের মুখে কনভয়টি হঠাৎ থেমে যাওয়ার জন্য পিছনে থাকা মোটরবাইক গুলি নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পিছনে থাকা গাড়িতে পর পর ধাক্কা মারে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

উল্লেখ্য, এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার বিকেলে ভোপাল গিয়েছিলেন হায়দরাবাদের সাংসদ। সেখানেই অভিন্ন দেওয়ানি বিধির তীব্র বিরোধিতা করতে শোনা যায় তাঁকে। কড়া সুরে সাংসদ বলেন, এই পদক্ষেপ সংবিধান এবং ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.