Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Health Regulatory Commission

বেসরকারি হাসপাতালে এবার দু’ফুট অন্তর বেড! বৈঠকে বসছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

দুপুর তিনটে থেকে শুরু হওয়া এই বৈঠক থাকবেন কমিশনের নতুন চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:২৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:২৬

options
link
বেসরকারি হাসপাতালে এবার দু’ফুট অন্তর বেড! বৈঠকে বসছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন zoom
ফাইল ছবি।
Advertisement

কাল ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ফি বছর ১০ জন রোগীর মধ্যে একজন স্বাস্থ্যপরিষেবা নিতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন। যতটা সম্ভব তা এড়িয়ে চলতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আজ রাজ্যে পালাবদলের পর প্রথম বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের ফুল বেঞ্চ। কী থাকবে আলোচনায়?

দুপুর তিনটে থেকে শুরু হওয়া এই বৈঠক থাকবেন কমিশনের নতুন চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, মৌমিতা গোদারা বসু (আইএএস), ডা. সুভাষচন্দ্র বিশ্বাস, ডা. সুশান্তকুমার বন্দ্যোপাধ্যায়, ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডা. সন্দীপ রায়, ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের সদস্য ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে র‍্যাম্প রাখা বাধ্যতামূলক। নয়তো লিফটের আকার বড় করতে হবে।

সূত্রের খবর, প্রতিটি বেসরকারি হাসপাতালে র‍্যাম্প তৈরি করতে হবে। অকস্মাৎ হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের টিম। নিয়ম অনুযায়ী, বেসরকারি হাসপাতালে ৫ রোগীপিছু একজন জিএনএম স্টাফ। হাসপাতালে থেকে সংক্রমণ ছড়ানো ঠেকাতে দু’টো বেডের মধ্যে ন্যূনতম ২ ফুট দূরত্ব। এই নিয়েই আজকের বৈঠক। দুপুর তিনটে থেকে শুরু হওয়া এই বৈঠক থাকবেন কমিশনের নতুন চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, মৌমিতা গোদারা বসু (আইএএস), ডা. সুভাষচন্দ্র বিশ্বাস, ডা. সুশান্তকুমার বন্দ্যোপাধ্যায়, ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডা. সন্দীপ রায়, ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের সদস্য ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে র‍্যাম্প রাখা বাধ্যতামূলক। নয়তো লিফটের আকার বড় করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতালে যাতে রোগী বা রোগীর পরিজনকে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই দিকে নজর রাখা হচ্ছে। এবার ১৭ তারিখ বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের ফুল বেঞ্চ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.