Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?

বৃষ্টি কমে দিন কয়েক রোদের মুখ দেখছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আর একমাসও বাকি নেই দুর্গাপুজোর। শুক্রবার বিশ্বকর্মা পুজো। তার মধ্যেই ফের অশনিসংকেত বাংলায়।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:৪১

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:৪১

options
link
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান? zoom
Advertisement

বৃষ্টি কমে দিন কয়েক রোদের মুখ দেখছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আর একমাসও বাকি নেই দুর্গাপুজোর। শুক্রবার বিশ্বকর্মা পুজো। তার মধ্যেই ফের অশনিসংকেত বাংলায়। ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। সেটির প্রভাবে কি নতুন করে বাংলায় দুর্যোগ ঘনাবে? বিশ্বকর্মা পুজোতে ভারী বৃষ্টি হবে! বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরের পার্বত্য জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কি বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?

বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে ফের আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করেছে। এর মধ্যেই ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটির প্রভাব পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে রয়েছে। শুধু তাই নয়, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে শুরু হয়েছে। সেটি রাঁচি এবং দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আগামী কাল, বৃহস্পতিবার থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তেমনই জানিয়েছে হাওয়া অফিস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ। আগামী কাল থেকে মহানগরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার বৃষ্টির বেগ বাড়ার সম্ভাবনাও থাকছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৭ শতাংশ।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বাড়বে। আজ, বুধবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বেস্বহি থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.