Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Deulti station name changed demand

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনটি সংরক্ষণ করা হয়েছে। সেখানে তাঁর ব্যবহৃত আসবাব রাখা আছে সযত্নে, পর্যটকদের জন্য তা চাক্ষুস করার সুযোগও আছে।

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৫১

link
মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৫১

options
link
দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যের রাস্তা, মেট্রো স্টেশনের নাম বদলের চর্চার মাঝেই এবার দেউলটি স্টেশনের নাম পরিবর্তনের তোড়জোড় শুরু হয়েছে। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি স্টেশনের নাম পালটে তাঁর নামানুসারে করার দাবি উঠেছে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দপ্তরের প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও চিঠি দেওয়া হয়েছে।

সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দুমহাসভার রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল দিল্লিতে একটি ডেপুটেশন জমা দেয়। চিঠিতে নাম বদলে যৌক্তিকতা উল্লেখ করে চন্দ্র গোস্বামী জানান, এই স্থানের সঙ্গে শরৎচন্দ্রের নিবিড় সম্পর্ক এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান দেউলটিকে তাঁর দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, বাংলার সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ করতে, পর্যটনের প্রসার ঘটাতে এবং স্থানীয় মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে দেউলটি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলওয়ে স্টেশন’ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দেউলটি স্টেশনের নাম বদলের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠি।

উল্লেখ্য, হাওড়ার দেউলটি স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে রপনারায়ণ নদীর তীরে একট বাড়িতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ‘দেনা-পাওনা’, ‘শেষ প্রশ্ন’-এর মতো একাধিক উপন্যাস ও গল্পের সাক্ষী রূপনারায়ণ। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনটি সংরক্ষণ করা হয়েছে। সেখানে তাঁর ব্যবহৃত আসবাব রাখা আছে সযত্নে, পর্যটকদের জন্য তা চাক্ষুস করার সুযোগও আছে। এবার কথাশিল্পীকে সম্মান জানাতে দেউলটি স্টেশনের নাম বদলের প্রস্তাব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.