রাজস্থানের পুরভোটে অব্যাহত গেরুয়া ঝড়। তবে এর পাশাপাশি আরও একটা বিষয় চোখে পড়েছে বিশেষজ্ঞদের। দেখা যাচ্ছে ভোটে জয়ী হয়েছেন ৬ জন জেন জি প্রার্থীও! ১৫০টি ওয়ার্ডে বিজেপি ও কংগ্রেস মিলিয়ে মোট ১৮ জন জেন জি প্রার্থী ছিল। জয়ীদের মধ্যে চারজন কংগ্রেস প্রার্থী। দু’জন বিজেপির। অর্থাৎ জয়পুর পুরসভায় জেন জি-র প্রতিনিধিত্ব থাকবে ৪ শতাংশ।
সম্প্রতি ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের আন্দোলনের সময় থেকেই নতুন করে চর্চায় এদেশের জেন জি। একটা প্রশ্ন এদেশের রাজনৈতিক পরিসরে বারবার উঠে এসেছে। আদৌ কি নব্য প্রজন্ম রাজনীতি নিয়ে কোনওভাবে আগ্রহী? কিন্তু যন্তর মন্তর সেই প্রশ্নের ‘জবাব’ দিয়ে দিয়েছে। এবার রাজস্থানেও পুর ভোটেও সেই তরুণ প্রজন্মেরই জয়জয়কার। জয়ীদের মধ্যে অন্যতম ২১ বছর বয়সি সাংবাদিক নেহা শর্মা। তিনি রাজস্থানের আলওয়ার জেলার থানাগাজি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। সাংবাদিকতার জগৎ থেকে বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানিয়েছেন, সাংবাদিকতার কাজ করতে গ্রামাঞ্চলে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তার ভিত্তিতেই রাজনীতির দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন:
অন্যদিকে কংগ্রেসের ২১ বছর বয়সি প্রার্থী ফায়েজ হাসানও জয়ী হয়েছেন। জয়পুরের ৭২ নম্বর ওয়ার্ড থেকে জয় লাভ করেছেন ২২ বছর বয়সি সুমন ভাটি। তিনি গৃহবধূ। জানিয়েছেন তিনটি পাবলিক লাইব্রেরি তৈরি করবেন। পাশাপাশি মহিলাদের জন্য সিভিল ডিফেন্স ক্লাসের আয়োজনও করবেন। আবার ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন পালক যাদব। বয়স ২১। এই বিজেপি প্রার্থী ৩৯ বছরের কংগ্রেস প্রার্থী বন্দনা জাখরকে হারিয়ে দিয়েছেন। আবার ১১৫ নম্বর ওয়ার্ডে ২৯ বছরের বিজেপি প্রার্থী সুরজ গোদিওয়াল হারিয়েছে ৬৭ বছরের কং প্রার্থী সুরেশ বিওয়ালকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ন্ত
-
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?
-
দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও