Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

‘আমি এখনও শেষ হয়ে যাইনি’, ইনস্টায় চোখের ছবি পোস্ট করে বিদেশ থেকে কাকে বার্তা অভিষেকের?

চোখের চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই বিদেশে রয়েছেন অভিষেক।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:১৬

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:১৬

options
link
‘আমি এখনও শেষ হয়ে যাইনি’, ইনস্টায় চোখের ছবি পোস্ট করে বিদেশ থেকে কাকে বার্তা অভিষেকের? zoom
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement

তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। দলের দীর্ঘদিনের সৈনিকরা সঙ্গ ছেড়েছেন। এদিকে মামলায় জর্জরিত কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। এদিকে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে নাকি ভাইপো গ্যাং। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট অভিষেকের। চোখের ছবি পোস্ট করে লিখলেন, “আমি এখনও শেষ হয়ে যাইনি।” ওয়াকিবহল মহলের দাবি, অভিষেক বুঝিয়ে দিলেন, ময়দান ছেড়ে পালানোর লোক তিনি নন।  

ইনস্টাগ্রামে চোখের একটি ছবি স্টোরি দিয়েছেন অভিষেক। যেখানে স্পষ্ট ক্ষতচিহ্ন। ক্যাপশনে লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার চোখ বলে দেয় আমি এখনও শেষ হয়ে যায়নি।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরি।

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা দীর্ঘদিনের।  বহুবার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি। তবে এবারের পরিস্থিতি একেবারে আলাদা। কারণ, রাজ্যে আর ক্ষমতায় নেই তৃণমূল সরকার। এদিকে মামলায় জর্জরিত হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক দুর্নীতি মামলা তাঁর নাম জড়িয়েছে। অনেকেরই ধারণা বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনও পথ নেই। অর্থাৎ দলের পুরোপুরি শেষ হয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কারণ, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকও আদৌ কতদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, তা নিশ্চিত নয়। তবে হাল ছাড়তে যে রাজি নন, তা বুঝিয়ে দিলেন অভিষেক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে চোখের চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই বিদেশে রয়েছেন অভিষেক। সেখান থেকেই ইনস্টাগ্রামে চোখের একটি ছবি স্টোরি দিয়েছেন তিনি। যেখানে স্পষ্ট ক্ষতচিহ্ন। ক্যাপশনে লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার চোখ বলে দেয় আমি এখনও শেষ হয়ে যায়নি।’ ওয়াকিবহল মহলের দাবি, এই পোস্টের মাধ্যমেই অভিষেক বুঝিয়ে দিয়েছেন, তিনি কঠিন লড়াই করেছেন। এবং সমস্ত আঘাতকে শক্তি করেই ফের ঘুরে দাঁড়াবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.