হাতে আর মাত্র মাস তিনেক। আগামী ডিসেম্বরেই আইবুড়ো তকমা ঘুচিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, ইতিমধ্যেই বিয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়িকা। যদিও খবর প্রকাশ্যে আসার পর হবু স্বামীকে নিয়ে ‘টুঁ’ শব্দটি করেননি মিমি, তবে মঙ্গলবার রাতে সোশাল পাড়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে জীবনসঙ্গীকে নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্টের মন্তব্যবাক্সেই মিমির হবু স্বামীকে নিয়ে অঙ্কুশ যা বললেন, তাতে শোরগোল!
‘মেকআপ ছাড়া ছবিগুলো আমার প্রিয় আর মেকআপ করাগুলো ওঁর…।’
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই অনুরাগীদের কৌতূহল, কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা? শেষমেশ ভক্তদের সাধপূরণ। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ডিসেম্বরে শীতের আমেজে শৈলশহরে বসবে বিয়ের আসর। জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাঁকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত। নাম সিদ্ধার্থ। ভেন্যু হিসেবে যদিও আপাতত কালিম্পংয়ের কথাই শোনা যাচ্ছে, তবে তার প্রাক্কালে নভেম্বর মাসে মিমি চক্রবর্তীর আইনি বিয়ে করার কথা। এদিকে খবর প্রকাশ্যে আসার পর থেকেই পাত্রের ‘ঠিকুজি-কুষ্ঠী’ নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তমহলে। সম্প্রতি সংবাদ প্রতিদিন-এর তরফে নায়িকার হবু স্বামীর এক্সক্লুসিভ ছবি ভাগ করে নেওয়া হয়েছিল। এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তমহলে উত্তেজনার পারদ চড়ালেন হবু কনে খোদ। গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! হবু কনের এহেন লাবণ্যে পরিপূর্ণ ছবি দেখে নেটভুবনের ফোড়ন, ‘এই তো বিয়ের ফুল ফুটেছে!’

মিমিও দমে যাওয়ার পাত্রী নন। বন্ধুকে চুপ করাতে পালটা জবাব ছুড়েছেন, ‘নিজের চরকায় তেল দে’।
কি না নিজেকে ‘সেলফি কুমারী’ আখ্যা দিয়ে মিমি লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবিগুলো আমার প্রিয় আর মেকআপ করাগুলো ওঁর পছন্দ।’ অভিনেত্রীর এহেন আর ক্যাপশনের প্রেক্ষিতেই অঙ্কুশ প্রশ্ন ছোড়েন, ‘এই ওঁর-টা কে?’ মিমিও দমে যাওয়ার পাত্রী নন। বন্ধুকে চুপ করাতে পালটা জবাব ছুড়েছেন, ‘নিজের চরকায় তেল দে’। আসলে মন্তব্যবাক্সে মিমি- অঙ্কুশের রসিকতা এই প্রথম নয়। মাঝেমধ্যেই দুই তারকাবন্ধুর এহেন খুনসুটি দেখা যায় সোশাল পাড়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। একগুচ্ছ ছবি আর ক্যাপশনে মিমি বিয়ের খবরে সিলমোহর বসাতেই অঙ্কুশ রসিকতায় মজেছেন।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্থগিত হওয়ার পথে সিএবি নির্বাচন, বঙ্গ ক্রিকেটে কেন এমন অচলাবস্থা?
-
‘রা’ বললেই পরম আনন্দ, ‘ধা’-তে ধাবিত কৃষ্ণ! গৌড়ীয় মঠে ১০৭তম রাধাষ্টমী মহোৎসব
-
হাসিনার প্রত্যাবর্তন থেকে মক্কা চুক্তি, বহু প্রশ্ন উত্তরহীন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে
-
কমিশনে ঝুলে প্রতীক সিদ্ধান্ত, শিয়রে উপনির্বাচন! ঋত শিবিরের ১০ তৃণমূূল বিধায়ককে চিঠি স্পিকারের
-
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা