Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
CAB

স্থগিত হওয়ার পথে সিএবি নির্বাচন, বঙ্গ ক্রিকেটে কেন এমন অচলাবস্থা?

ফর্ম জালিয়াতি মামলায় কয়েকটি অনুমোদিত ক্লাবের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রের জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪১

options
link
স্থগিত হওয়ার পথে সিএবি নির্বাচন, বঙ্গ ক্রিকেটে কেন এমন অচলাবস্থা? zoom
ছবি পিটিআই।
Advertisement

রাতারাতি পট পরিবর্তন হলে আলাদা কথা। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে স্থগিতের পথে সিএবি নির্বাচন। সচিব, যুগ্ম সচিব এবং অ্যাপেক্স কাউন্সিলের একটি পদে এই মুহূর্তে সম্ভবত নির্বাচন হচ্ছে না।

তবে সোমবার সিএবি-র নির্বাচন সংক্রান্ত জালিয়াতি মামলায় মনোনয়ন ফর্ম বিতরণের দায়িত্বে থাকা এক কর্মীকে তলব করল কলকাতা পুলিশ। বুধবার সকালে ময়দান থানায় তলব করা হয়েছে তাঁকে। ফর্ম জালিয়াতি মামলায় কয়েকটি অনুমোদিত ক্লাবের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রের জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও, এক ক্যুরিয়ার সংস্থার কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাবের কাছে মনোয়ননপত্র পাঠানোর পদ্ধতি কী, তা লিখিতভাবে জানানোর জন্যও পুলিশের তরফে বলা হয়েছে সিএবি-কে। উল্লেখ্য, নির্বাচনের আগে কয়েকটি ক্লাবে মনোনয়নপত্র পাঠানোর ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত একটি ক্যুরিয়র সংস্থা। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হতেই পদক্ষেপ শুরু হয়। সব থানা থেকে ক্লাবগুলোতে ফোন করে জিজ্ঞাসাবাদও করা হয়, সঠিকভাবে ফর্ম পেয়েছে কি না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে থানা থেকে ফর্ম ও ক্যুরিয়রের স্ট্যাম্পের খামের ছবি চেয়ে পাঠানো হয়।

২৪ সেপ্টেম্বর সিএবি’র বার্ষিক সাধারণ সভা। ওইদিন যুগ্মসচিব, সচিব ও অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য – তিন পদের জন্য নির্বাচন হওয়ার কথা। তার আগে ক্লাবগুলোকে নির্বাচনী নথি পাঠানো হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট গৌতম দে ইতিমধ্যে ময়দান থানায় অভিযোগ জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, নির্বাচনের কাগজপত্র ক্লাবের নথিভুক্ত ঠিকানায় পাঠানো হচ্ছে না। তার বদলে কিছু বিশেষ ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। যাঁরা কি না আবার সিএবি পরিচালন সমিতির সঙ্গে যুক্ত। এজিএমে অংশগ্রহণ ও ভোট প্রয়োগকে প্রভাবিত করার জন্য এই কারচুপি ও জালিয়াতির চেষ্টা বলে অভিযোগ। এরপর রাতারিতি পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। যা পরিস্থিতি, তাতে স্থগিত হয়ে যেতে পারে সিএবি নির্বাচন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.