বিগ বসের দুর্গে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর! ক্যাপ্টেন নির্বাচনের টাস্ককে কেন্দ্র করে অভিনেতা জীতু কামালের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়লেন ‘রোমিও’ রাজবীর দে ও নন্দিনী দত্ত। জীতু কামলাকে ব্যাক্তিগত আক্রমণ করলেন নন্দিনী। তুললেন দিতিপ্রিয়ার সঙ্গে অশান্তির প্রসঙ্গ। এদিকে রাজবীর সটান বলে বসলেন, “তোমার কেরিয়ার শেষ।” যদিও ‘অপরাজিত’ তাঁর হাবভাবেই বুঝিয়ে দিলেন এসবকে গুরুত্বই দেন না তিনি।
রাজবীর ঢুকতেই জমে উঠেছিল বিগ বস বাংলা। তাঁর বদমেজাজ, আচরণ নিয়ে বেজায় চটেছিলেন প্রতিযোগিরা। কিন্তু জীতু দুর্গে ঢুকেই সেই বিতর্কিত রাজবীরের সঙ্গেই বন্ধুত্ব করেছিলেন। বিশেষ ক্ষমতায় নমিনেশন থেকেও রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই বদলে গেল সমীকরণ। নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বেশ কয়েকবার জীতু সতর্ক করেছেন রাজবীরকে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার সরাসরি জীতুকে আক্রমণ করলেন নন্দিনী। জীতু ও দিতিপ্রিয়ার পেশাগত সংঘাতের কথা সকলেরই জানা। সে প্রসঙ্গ তুলে নন্দিনী বললেন, “তোমার আচরণের জন্যই সিরিয়ালের অভিনেত্রীরাও…।” সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন সৃজলা গুহ। গত কয়েকদিনে একাধিকবার ক্যামেরায় রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে নন্দিনীকে। সেই সূত্র ধরেই পালটা জীতু প্রশ্ন করেন, “শোটা তোমার বাবা-মা দেখে?” এতে চরম আকার নেয় বিবাদ।
আরও পড়ুন:
এরপর ডাকাতির টাস্ককে কেন্দ্র করে জীতুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজবীর। বলেন, তুমুল কথাকাটাকাটির মাঝে রাজবীর বলে বসেন, “তোমার কেরিয়ার শেষ, এবার আমার সময় শুরু।” প্রথম থেকেই বিগ বসের দুর্গে একা রাজবীর। ফ্লার্টিং স্কিলকে কাজে লাগিয়ে তিনি মেয়েদের হাতে রাখার চেষ্টা করছেন এমন অভিযোগ ছিল। সৃজলারা তাতে গুরুত্ব না দিলেও আচরণেই স্পষ্ট যে রাজবীরের প্রেমে পড়েছেন নন্দিনী। ফলে বর্তমানে নন্দিনী ছাড়া কেউই রাজবীরের সঙ্গে নেই। যদিও রোমিও তাতে একেবারেই বিচলিত নন। তিনি নিশ্চিত, ট্রফি নিয়েই ফিরবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ি
-
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?
-
রাজস্থানের পুরভোটে জেন জি-র জয়জয়কার! স্বপ্ন দেখাচ্ছেন তরুণরা