Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Abhika Malakar

রণজয়ের সঙ্গে প্রেম-গুঞ্জনের মাঝেই অভিকার আঙুলে হিরের আংটি! গোপনেই বাগদান?

Ranojoy Bishnu: শ্যামৌপ্তির সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই লাইমলাইটে অভিকা-রণজয়ের রসায়ন। এবার আংটি দেখিয়ে 'ছুটি' যা বললেন তাতে জবাব এল রণজয়ের তরফেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:১৭

options
link
রণজয়ের সঙ্গে প্রেম-গুঞ্জনের মাঝেই অভিকার আঙুলে হিরের আংটি! গোপনেই বাগদান? zoom
সাদাকালো মনোক্রম ফ্রেমে স্পষ্ট অভিকা মালাকারের ঝলমলে হিরের আংটি।
Advertisement

সাদাকালো মনোক্রম ফ্রেমে স্পষ্ট অভিনেত্রীর ঝলমলে হিরের আংটি। ক্যাপশনে লেখা, ‘আমি কি সত্যিই হ্যাঁ বললাম?’ অভিকা মালাকারের (Abhika Malakar) এই এক পোস্টেই বর্তমানে তোলপাড় নেটভুবন। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, অভিনেত্রী কি গোপনেই বাগদান সেরেছেন? শ্যামৌপ্তি মুদলি আর রণজয় বিষ্ণুর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে একাধিকবার অভিকার নাম চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে। সেই প্রেক্ষিতেই এবার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের ‘ছুটি’র হাতে ঝলমলে হিরের আংটি দেখে দর্শক-অনুরাগীরা কৌতূহলী, কার সঙ্গে বাগদান সারলেন অভিকা?

শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের দূরত্বের জন্য বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অভিকাকে। যদিও রণজয় বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, অভিকা সহ-অভিনেত্রী ব্যতীত আর কিছুই নয়, তবুও তারকাদের গতিবিধি নিয়ে চর্চা কি আর এত সহজে থামে?

তারকাদের ব্যক্তিগতজীবন নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহল থাকে। অভিকা মালাকারের সাম্প্রতিক পোস্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কারণ শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের দূরত্বের জন্য বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অভিকাকে। যদিও রণজয় বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, অভিকা সহ-অভিনেত্রী ব্যতীত আর কিছুই নয়, তবুও তারকাদের গতিবিধি নিয়ে চর্চা কি আর এত সহজে থামে? সেপ্টেম্বর মাসের গোড়াতেই এক রাতপার্টিতে ঘনিষ্ঠভাবে অভিকা-রণজয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়, পর্দার নায়িকার জন্মদিনের পার্টিতেও মধ্যমণি হিসেবে লাইমলাইট কেড়েছিলেন রণজয় বিষ্ণু। সম্প্রতি রণজয়ের ছবি ‘ঘুণ গাঁও’-এর প্রিমিয়ারে শ্যামৌপ্তিকে দেখা না গেলেও অভিকার উপস্থিতি নিয়ে কম চর্চা হয়নি। আর এহেন ছবি-ভিডিও সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের গুঞ্জনযজ্ঞে ঘৃতাহুতি করে। এমন আবহে অভিকা মালাকারের অনামিকায় আংটি দেখে ভক্তদের কৌতূহল অস্বাভাবিক নয়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Avika Malakar sparks engagement rumours with a diamond ring
‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে রণজয়-অভিকা।ছবি- সংগৃহীত

কার সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী? এহেন জল্পনা যখন তুঙ্গে, তখন অভিকার পোস্টের কমেন্টবক্সে নজর কাড়ল রণজয়ের মন্তব্য। শুভেচ্ছা জানিয়ে রণজয় লিখেছেন, ‘খুব ভালো থাক। নতুন সফরের জন্য অভিনন্দন।’ কিন্তু কার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন অভিকা মালাকার? সেই উত্তর এখনও অধরা।

Avika Malakar sparks engagement rumours with a diamond ring
অভিকার পোস্টে রণজয়ের মন্তব্য
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.