Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
IPL 2027

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, বিয়ের জন্য আটকে স্থান-দিনক্ষণ ঘোষণা!

শেষবার ২০২৩ সালে কেরলে বসেছিল কোটি টাকার লিগের নিলাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৫১

options
link
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, বিয়ের জন্য আটকে স্থান-দিনক্ষণ ঘোষণা! zoom
প্রতীকী ছবি।
Advertisement

তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে দেশের মাটিতে। শেষবার ২০২৩ সালে কেরলে বসেছিল কোটি টাকার লিগের নিলাম। তারপর মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় বসেছে। এবার সামনে আইপিএলের মিনি নিলাম আছে। সেই আসর ভারতেই বসছে। কিন্তু কবে-কোথায় বসবে? সেই উত্তর আটকে আছে একটা কারণে। বিয়ের মরশুম দেখে সব কিছু ঠিক করবে বিসিসিআই।

গত তিন সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই, জেড্ডা ও আবু ধাবিতে। তার মধ্যে একটা ছিল মেগা নিলাম। গতবছর ডিসেম্বরে আবু ধাবিতে একদিনের মিনি নিলাম ছিল। সেখানেও টাকার বৃষ্টি হয়। এবার ভারতেই বসবে মিনি নিলাম। মঙ্গলবার আইপিএলের গর্ভনিং কাউন্সিলের মিটিংয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে সব ফ্র্যাঞ্চাইজির বক্তব্য, দেশের বাইরে নিলাম করানোয় তাঁদের বিভিন্ন সমস্যা হচ্ছে। নিজেদের ব্যস্ত সময় বের করে বিদেশ যাওয়া, সম্পূর্ণ পরিচালন ব্যবস্থা, যাতায়াত, বাড়তি খরচ সব নিয়েই কথা উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ভারতে কবে-কোথায় আইপিএলের মিনি নিলাম হবে? আসলে অক্টোবর ও ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মরশুম চলে। সেই সময় ভারতে পাঁচতারা হোটেল পাওয়া মুশকিলের। কারণ মিনি নিলামের জন্য দু’রাতে অন্তত ১০০টির বেশি ঘর প্রয়োজন হয়। সেরকম হোটেলের নিশ্চয়তা পেলেই বিসিসিআই নিলামের স্থান ও দিনক্ষণ চূড়ান্ত করে ফেলবে। তবে, এবছর মিনি নিলাম ভারতে হলেও পরের বছর মেগা নিলাম ফের বিদেশের মাটিতেই হবে।

আরও একটি বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কি থাকবে? সেটা এই সভায় জানা যায়নি। একমাস পর গর্ভনিং কাউন্সিলের আরও একটি সভা হবে। ইতিমধ্যে বোর্ড থেকে সব ফ্র্যাঞ্চাইজির কাছে এই নিয়ে মতামত চেয়েছে। আর অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই এর বিরোধী। তবে আগামী বছর এই নিয়ম থাকছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.