বাঘিনী আনতে বিহার গেল বক্সা টাইগার রিজার্ভের ১৫ জনের বিশেষ দল। সঙ্গে বিশেষ আম্বুল্যান্স ও বাঘিনীকে আনার জন্য বিশেষ খাঁচাও গেছে বিহারে। আগামী ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছেড়ে দেওয়া হবে। তার এক সপ্তাহ আগেই বাঘিনীকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে গ্রীন করিডোর করে বক্সাতে আনা হবে। তার পর বক্সা টাইগার রিজার্ভে বাঘিনীর জন্য তৈরি বিশেষ এনক্লোজারে ছাড়া হবে। সেখানে কয়েকদিন থাকার পর বক্সা টাইগার রিজার্ভে ২ অক্টোবর ছেড়ে দেওয়া হবে।
১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বন দেশের ১৫ তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। সেসময় এই বনাঞ্চলে ২০টির বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। পাহার, সমতল মিলিয়ে মোট ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বক্সা বাঘ বন। কিন্তু ধীরে ধীরে এই বনাঞ্চল বাঘ শুন্য হয়ে গেছে।
আরও পড়ুন:
ওই দিন বাঘ ছাড়ার এই অনুষ্ঠান হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। বাঘ জঙ্গলে ছাড়ার সেই ভিডিও লাইভে দেখানো হবে প্যারেড গ্রাউন্ডে। সাধারন মানুষরা এই অনুষ্ঠান দেখতে পাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, ২ অক্টোবর বিহারের বাঘিনীকে আমরা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়বো। এই অনুষ্ঠান আমরা আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে করবো। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান থেকে জঙ্গলে বাঘ ছাড়ার ভিডিও লাইভ দেখাব আমরা। সাধারন মানুষ সেই ভিডিও দেখতে পারবেন।”
বলে রাখা প্রয়োজন, ১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বন দেশের ১৫ তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। সেসময় এই বনাঞ্চলে ২০টির বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। পাহার, সমতল মিলিয়ে মোট ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বক্সা বাঘ বন। কিন্তু ধীরে ধীরে এই বনাঞ্চল বাঘ শুন্য হয়ে গেছে। বর্তমানে এই বনাঞ্চলে একটিও বাঘ নেই। তবে শেষ কয়েক বছর ভুটান থেকে এই বনাঞ্চলে বাঘেদের আনাগোনা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। এই অবস্থায় এখানে বাঘেদের স্থায়ী বসবাস গড়ে বাঘ থাকার পুরনো গৌরব ফেরাতে চাইছে বন দপ্তর। আর সেই কারণে বাইরের রাজ্য থেকে এই বনাঞ্চলে বাঘ এনে তাদের বংশবৃদ্ধি করার প্রকল্প হাতে নেয় বনদপ্তর।
সর্বশেষ খবর
-
লক্ষ্য এশিয়ান গেমসে রেকর্ড পদক জয়, অ্যাথলিটদের জন্য কত খরচ করল মোদি সরকার?
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে