Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Entally

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি! এন্টালিতে সাতসকালে আতঙ্ক

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, আধিকারিকরা। পুলিশও এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪৬

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৩:৪৬

options
link
ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি! এন্টালিতে সাতসকালে আতঙ্ক zoom
বিপজ্জনক বাড়ির ওই অংশ ঘিরছেন পুরসভার কর্মীরা। ছবি-সংগৃহীত
Advertisement

ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, আধিকারিকরা। পুলিশও এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। চলতি মরশুমে বর্ষার আবহে কলকাতার একাধিক জায়গায় পুরনো, বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে। এবার সেই তালিকায় যোগ হল এন্টালির ওই পুরনো বাড়ি।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার এন্টালি থানার পুরনো পোস্ট অফিস এলাকায় ওই বাড়ি। ওই চত্বরের বহু বাড়িই পুরনো। আজ, বুধবার সকালে ওই এলাকার পুরনো বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় রাস্তার ফুটপাত দিয়ে কোনও মানুষজন যাতায়াত করছিলেন না। বাড়ির ওই অংশে কোনও মানুষজনও ছিলেন না। সেজন্য কোনও বড় অঘটন ঘটেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাড়ি ভাঙার খবর পৌঁছতেই এলাকায় ছুটে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির বাসিন্দাদের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, পুরসভার কর্মীরা বাড়ি ভাঙা অংশ সরানোর কাজ শুরু করেন। বাড়ির ভাঙা অংশ পুরসভার পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। ওই পুরনো বাড়িটি কি বিপজ্জনক? সেই প্রশ্ন উঠেছে। ইঞ্জিনিয়ারদের মতে, মধ্য ও দক্ষিণ কলকাতায় একাধিক পুরনো, বিপজ্জনক বাড়ি রয়েছে। বর্ষার বৃষ্টিতে বহু বাড়ি দুর্বল হয়ে পড়েছে। গত একমাসে মহানগরের একাধিক বাড়ি ভেঙে পড়েছে।

জানা গিয়েছে, এন্টালির ওই বাড়ি বিপজ্জনক বলে আগেই নোটিস বোর্ড ঝুলিয়েছিল কলকাতা পুরসভা। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কোনও বসিন্দা থাকছিলেনও না বলে খবর। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ ও পুরসভার আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.