এশিয়াডের আগে টিম ইন্ডিয়ার জন্য ধাক্কা। চোটের কারণে বাদ পড়লেন বরুণ চক্রবর্তী। চোট সারিয়ে ফিরেছিলেন সম্প্রতি। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন। তারপর চোটের কারণে ফের ছিটকে যেতে হল ‘রহস্য স্পিনার’কে। তাঁর বিকল্প ঘোষণা করে দিল বিসিসিআই।
সদ্য হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেছিলেন বরুণ। যে কারণে এর আগে জিম্বাবোয়ে সিরিজ, আয়ারল্যান্ড সিরিজ খেলতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের পর ফের চোট পান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিট হওয়ার পর আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেন। চার ওভারে ১৬ রান দিয়ে একটা উইকেটও পান। তারপরই সমস্যা। বিসিসিআইয়ের এক সূত্র জানায়, “বরুণ নতুন চোট পেয়েছেন। এমআরআইয়ে সেটা জানা গিয়েছে। এই সিরিজে আর উনি খেলতে পারবেন না। সম্ভবত এশিয়ান গেমসেও বাদ পড়বেন।” সেই জল্পনাই সত্য হল। ছিটকে গেলেন বরুণ।
আরও পড়ুন:
STORY | Varun Chakravarthy ruled out of Asiad, Vipraj to replace him
Young leg-spin all-rounder Vipraj Nigam will replace Varun Chakravarthy in India’s Asian Games squad after the senior spinner was ruled out of the continental event with a side strain.
READ:… pic.twitter.com/nxGwFyvLLj
— Press Trust of India (@PTI_News) September 16, 2026
তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন লেগ-স্পিনিং অলরাউন্ডার বিপ্রজ নিগম। প্রথম এগারোয় সুযোগ পেলেই ভারতের জার্সিতে অভিষেক ঘটাবেন। ২২ বছরের উত্তরপ্রদেশের এই স্পিনার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এখন পর্যন্ত ১৯ আইপিএল ম্যাচে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৫৭ রান করেছেন। ২০২৫ সালে অভিষেকের পরপরই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৫ বলে ৩৯ রানের ইনিংস খেলে সবার নজর কেড়েছিলেন। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রথম টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ওভার বল করার সময় পেটের বাঁ-পাশের অংশে আচমকাই অস্বস্তি অনুভব করেন। স্ক্যানে সাইড স্ট্রেইন ধরা পড়েছে। ফলস্বরূপ তাঁকে বাদ দেওয়া হয়।’ প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বরুণের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান রবি বিষ্ণোই।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তার আগে জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এশিয়াডে বরুণের না থাকলে, সেটা চিন্তার। এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর জায়গায় এসেছেন যশ ঠাকুর। জশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা সদ্য চোট সারিয়ে ফিরেছেন। কিন্তু বরুণের চোট ফের বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেট তারকা বারবার চোটের কবলে পড়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলগত নয়, তাঁর একার সিদ্ধান্তেই ভারতে বিশ্বকাপ বয়কট বাংলাদেশের! স্বীকার করলেন ‘নাটের গুরু’
-
জিআই ট্যাগ পাওয়া গোবিন্দভোগে মিশছে ‘সনম’, কমদাম আর সুগন্ধের নেশায় ‘বিষ’ তুলছেন মুখে?
-
আলাস্কার বরফজলে মৃত ভাইদের দেহ আকড়ে! ৬২ ঘণ্টা পর মাঝসমুদ্র থেকে দৈবাৎ উদ্ধার কিশোর
-
‘দেশজুড়ে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ সিং
-
স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন