Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Mecca

মক্কায় ড্রোন হামলা, ইয়েমেনে সৌদির যুদ্ধবিমান ধ্বংস হাউথিদের! কড়া নিন্দা দিল্লির

সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৭:১৭

options
link
মক্কায় ড্রোন হামলা, ইয়েমেনে সৌদির যুদ্ধবিমান ধ্বংস হাউথিদের! কড়া নিন্দা দিল্লির zoom
হাউথি-সৌদি আরব সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। ছবি: সংগৃহীত।
Advertisement

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। সৌদির পশ্চিম উপকূল ক্রমাগত ব্যালেস্টিক মিসাইল ছুড়ছে বিদ্রোহী গোষ্ঠী। এই পরিস্থিতিতে আশঙ্কা সত্যি করে ইসলামের পবিত্র শহর মক্কায় ড্রোন হামলা চালাল হাউথিরা। তবে সৌদির দাবি, ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়েছে। মক্কায় হামলার কড়া নিন্দা করেছে ভারত। অন্যদিকে, ইয়েমেনে সৌদির একটি এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে হাউথিরা।

সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়। তবে ড্রোনটি শহরের কতটা কাছাকাছি পৌঁছেছিল, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি। তবে সৌদির এই দাবি খারিজ করে দিয়েছে হাউথিরা। বুধবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “আমাদের নিশানায় ছিল সৌদির তৈল ভাণ্ডার ও সামরিক ঘাঁটি, যা মক্কা থেকে বহু দূরে অবস্থিত।” তিনি আরও বলেন, “মক্কায় হামলা নিয়ে অপরাধী সৌদি শাসনব্যবস্থা যেসব মিথ্যা গুজব ছড়াচ্ছে, তা দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, মক্কা হামলার কড়া নিন্দা করেছে ভারত। বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি জারি করেন। সেখানে তিনি বলেন, “মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলা, সাধারণ নাগরিকদের জীবন এবং বেসামরিক পরিকাঠামোকে বিপন্ন করার চেষ্টার আমরা কড়া নিন্দা জানাই।” তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে মুসলমানদের কাছে মক্কা বিশেষ গুরুত্বের। এর কাছাকাছি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আশা করি, ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.