Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Ramayana

‘জয় জয় রাম’ গানেই ঘুচল গোমাংস ভক্ষণের অভিশাপ, ‘রঘুনন্দন’ রণবীরে মুগ্ধ নিন্দুকরাও!

'গোমাংস ভক্ষণ করা' অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিরই একাংশ। সেই বিতর্কযজ্ঞে এবার জল ঢালল 'রামায়ণ'-এর মুক্তিপ্রাপ্ত প্রথম গান 'জয় জয় রাম'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৮:০০

options
link
‘জয় জয় রাম’ গানেই ঘুচল গোমাংস ভক্ষণের অভিশাপ, ‘রঘুনন্দন’ রণবীরে মুগ্ধ নিন্দুকরাও! zoom
রণবীরের কাস্টিং বিতর্কযজ্ঞে এবার জল ঢালল 'রামায়ণ'-এর মুক্তিপ্রাপ্ত প্রথম গান 'জয় জয় রাম'।
Advertisement

গোড়া থেকেই রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘রাম’ অবতার ঘিরে চরম বিতর্ক! রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়েও আপত্তি তুলেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলের একাংশ। প্রশ্ন উঠেছিল, ‘অ্যানিম্যাল’-এ নৃশংস চরিত্রে দেখার পর রণবীরকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? সেই বিতর্কযজ্ঞে এবার জল ঢালল মেগাবাজেট ‘রামায়ণ’ (Ramayana)-এর মুক্তিপ্রাপ্ত প্রথম গান ‘জয় জয় রাম’।

রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথার উদযাপন দেখেই মুগ্ধ দর্শক। বিশেষ করে রঘুনন্দনরূপী রণবীরকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেতার কাস্টিং নিয়ে এযাবৎকাল যে নেতিবাচক চর্চা চলছিল, তাতেও যেন যতিচিহ্ন বসাল ‘জয় জয় রাম’ গানের ভিডিও।

গণেশ চতুর্থীর আবহে সোমবারই নির্মাতারা এই গান প্রকাশ্যে এনেছেন। এআর রহমানের সুর করা যে গানের দৃশ্যায়নে রাম-সীতার বিয়ে থেকে পিতৃআদেশ পালনে বনবাসের ঝলকও ফুটে উঠল। আর রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথার উদযাপন দেখেই মুগ্ধ দর্শক। বিশেষ করে রঘুনন্দনরূপী রণবীরকে দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেতার কাস্টিং নিয়ে এযাবৎকাল যে নেতিবাচক চর্চা চলছিল, তাতেও যেন যতিচিহ্ন বসাল ‘জয় জয় রাম’ গানের ভিডিও। কারও মন্তব্য, ‘রণবীর কাপুরকে নিয়ে কখনও সন্দেহ করবেন না— এর থেকে ভালো আর কেউ পর্দায় রামকে ফুটিয়ে তুলতে পারতেন না।’ কেউ বা কাপুরনন্দনের পিঠ চাপড়ে লিখেছেন, ‘রণবীর কাপুরের একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই।’ একাংশ আবার রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর, সাই পল্লবীর রসায়নের প্রশংসা করে ‘ঐশ্বরিক’ আখ্যা দিয়েছেন। কেউ বা আবার ‘জয় জয় রাম’ গানে রণবীরের ব্যক্তিত্ব, শরীরী ভাষা, অভিভ্যক্তির প্রশংসা করেছেন। তাঁদের কথায়, ‘অতিনাটকীয়তার লেশমাত্র নেই, শান্ত-সৌম্যভাবে কী সুন্দর রামের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন রণবীর কাপুর।’ সবমিলিয়ে ‘জয় জয় রাম’ গানের দৃশ্যায়ণেই যে ‘গোমাংস ভক্ষণকারী’ অভিনেতার ‘বেমানান কাস্টিং’য়ের অভিশাপ ঘুচল, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranbir Kapoor in Ramayana Jai Jai Ram song
রাম-সীতার এহেন চিরন্তন প্রেমগাথা উদযাপনে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সঙ্গীতের দুই সেরা শিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।

আসলে ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে অভিনেতাকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। যা কিনা ‘রামায়ণ’-এর পয়লা গানেই স্পষ্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.