স্কুল আছে, পড়ুয়া আছে, কিন্তু মাতৃভাষায় পড়াশোনার সুযোগ কোথায়? এই প্রশ্ন সামনে এনে মঙ্গলবার বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে আদিবাসী সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিসর বাড়ানো থেকে পৃথক সাঁওতালি বোর্ড—শিক্ষাব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি। এদিন এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে।
ডেপুটেশনকারীদের দাবি, সাঁওতালি মাধ্যমে আরও বেশি পড়াশোনার সুযোগ তৈরি করতে হবে। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনার ধারাবাহিক পরিকাঠামো গড়ে তোলার দাবি জানান তাঁরা। পাশাপাশি সাঁওতালি মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সুসংগঠিত করতে পৃথক সাঁওতালি বোর্ড গঠনের দাবিও তোলা হয়।
আরও পড়ুন:
শিক্ষক তৈরির ক্ষেত্রেও মাতৃভাষায় শিক্ষার দাবি উঠেছে। ডি.এল.এড কলেজে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালুর দাবি জানিয়েছেন প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, সাঁওতালি মাধ্যমে প্রশিক্ষিত শিক্ষক তৈরি না হলে মাতৃভাষায় শিক্ষার পরিকাঠামো পূর্ণতা পাবে না।
এ ছাড়াও ডি.এল.এড কলেজে সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ এবং দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্রাবাসগুলি ফের চালুর দাবি তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, ছাত্রাবাস চালু হলে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার বহু আদিবাসী পড়ুয়া উপকৃত হবেন। তাঁদের বক্তব্য, প্রত্যন্ত এলাকার বহু পড়ুয়ার পক্ষে প্রতিদিন দূরের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সম্ভব নয়। দাবিগুলি তুলে ধরে দ্রুত পদক্ষেপের আবেদন জানান ডেপুটেশনকারীরা। দাবিগুলি দ্রুত কার্যকর করার আবেদন জানিয়ে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন প্রতিনিধিরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার বিপুল অস্ত্র, মাদক তৈরির কারখানার হদিশ মালদহে!
-
সাধের মন্নতে নয়, ভাড়াবাড়িতেই কীভাবে নমো নমো করে গণেশ পুজো সারছেন? জানালেন শাহরুখ
-
শরীরের বয়স থমকে থাকবে, মাত্র ৫ টাকার এই পাতাতেই কেল্লাফতে, জেনে নিন সেবনের সঠিক নিয়ম
-
বন্ধ হরমুজ, সৌদিতে হাউথি হামলায় সংকটে মান্দেব প্রণালী! জ্বালানি উদ্বেগের মাঝেই মুখ খুলল ভারত
-
অসাড় হচ্ছে শরীর! ‘মায়ের সমান’ মোহনবাগানকে স্মরণ করে বত্রিশেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের