সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অস্ত্রপাচারের কারবার! মালদহে সেই কারবারের গোপন খোঁজ পেয়েছিল পুলিশ। এরপরেই চলে অভিযান। উদ্ধার হল বিপুল অস্ত্র। এছাড়াও জেলায় অভিযান চালিয়ে মাদক তৈরির একটি কারখানার হদিশ পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে কোটি টাকার মাদক। সোমবার রাতে পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এমনই চক্রের পর্দা ফাঁস করেছে।
জানা গিয়েছে, মালদহের (Malda) ভারত-বাংলাদেশ সীমান্তের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র কারবারের হদিশ পেয়েছে। ঘটনায় বমাল গ্রেপ্তার হয়েছে দুই যুবক। পুলিশ জানায়, ধৃতদের নাম সুবর্ণ মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল। তাদের কাছ থেকে চারটি উন্নতমানের পিস্তল উদ্ধার হয়েছে। দু’জনই আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষীপুরে হানা দিয়ে পুলিশ ব্রাউন সুগার তৈরির কারখানার খোঁজ পেয়েছে। উদ্ধার হয়েছে ৬ কেজি ব্রাউন সুগার। যার দাম প্রায় ২ কোটি টাকা। ঘটনায় অঞ্জু শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিপুল পরিমাণ ব্রাউন সুগার কালিয়াচকে তৈরি করা হয়েছে। কাঁচামাল এসেছে মায়ানমার থেকে।
আরও পড়ুন:
মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানান, অস্ত্রগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। আন্তর্জাতিক পাচার চক্রের শিকড় কতদূর ছড়ানো রয়েছে? সেটা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ধৃতরা সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দা। পুলিশের সন্দেহ ওই পাচারচক্রে আরও কিছু মাথা জড়িত রয়েছে। অন্যদিকে, ব্রাউন সুগার কারখানার খোঁজ পেয়ে জেলা পুলিশ কর্তাদের কপালে চিন্তার ভাজ পড়েছে। জানা গিয়েছে, মাদকের কাঁচামাল আসছে মায়ানমার থেকে। মায়ানমারের যে সমস্ত জায়াগায় ফেন্সিং নেই, ফাঁকা সেখান দিয়ে পাচার হয়ে মালদহে ঢুকছে সেইসব জিনিস। এরপর কালিয়াচকের গোপন কারখানায় ব্রাউন সুগার তৈরি হচ্ছে। পাচার হচ্ছে বিভিন্ন প্রান্তে। ঘটনার আড়ালে আইএসআই, বাংলাদেশের জেহাদিরা রয়েছে কি? জানতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘লোক দেখানো’, পাকিস্তান মাসুদ আজহারের মাথার দাম বাড়াতেই তীব্র কটাক্ষ ভারতের
-
‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নন্দীগ্রামে জিততে চাই’, ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে ‘বকলেস’ কটাক্ষ কালীঘাটের
-
দুর্গাপুজোয় বেলগাছ ছাড়াই সম্ভব দেবীর আবাহন? কী বলছে শাস্ত্র
-
ডুরান্ড জিতে আরও ভয়ংকর ইস্টবেঙ্গল! জর্ডনে এসিএল ২-এ নামার আগে হুঙ্কার হাবাসের
-
‘নাটক করতে ওস্তাদ! ২ সপ্তাহে বকেয়া মেটান’, চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা