পুজোর মুখে ফের বন্ধ হল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের (Titagarh) লুমটেক্স জুটমিল। অনিশ্চয়তায় হাজারের বেশি শ্রমিক। আজ, মঙ্গলবার সকালে গেলে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝুলতে দেখা গিয়েছিল। সেই নোটিস দেখার পরেই ক্ষোভ ছড়ায় শ্রমিকদের মধ্যে। প্রসঙ্গত, গত ২ মাস আগেই ওই জুটমিল খুলেছিল। কিন্তু কেন সেটি বন্ধ হয়ে গেল? সেই প্রশ্ন উঠেছে।
বাম ও তৃণমূল জমানায় উত্তর ২৪ পরগনার গঙ্গার ধারের একাধিক জুটমিল বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার আসে। বন্ধ কারখানা, জুটমিল খোলার কথা বলা হয়। রাজ্যের শ্রমমন্ত্রী হন অর্জুন সিং। বন্ধ একাধিক জুটমিল খোলার জন্য মালিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন। গত জুলাই মাসের শেষে বিধায়ক কৌস্তভ বাগচী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যস্থতায় মিলটি চালু হয়েছিল। ১০ মাস পর মিল খোলায় মুখে হাসি ফুটেছিল শ্রমিক, কর্মীদের মধ্যে।
কাজ শুরু হলেও শ্রমিকদের বকেয়া ডিএ মেটানো-সহ কয়েকটি দাবি মেটেনি। ১২ সেপ্টেম্বর শ্রমিক সংগঠনের সঙ্গে এই বিষয়ে ফের বৈঠক হয়েছিল। সোমবার পর্যন্ত স্বাভাবিক ছিল জুটমিলের কাজকর্ম। তবে এদিন সকালে কাজে যোগ দিতে এসে হতবাক হন শ্রমিকরা। দরজায় মিল বন্ধের নোটিস দেখা যায়। কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষের জেরেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের পাল্টা দাবি, কোনও গণ্ডগোল করা হয়নি। পাওনার দাবিদাওয়া তাঁরা কেবল জানাচ্ছিলেন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ওই এলাকার বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিল চালু রাখতে সরকারের যে ধরনের হস্তক্ষেপ প্রয়োজন, তা নিয়ে কথা বলছি। উৎসবের আগে দ্রুত জটিলতা মেটানোর চেষ্টা হচ্ছে। ইগো নিয়ে চললে সমস্যার সমাধান হবে না। অসাধুচক্রের প্ররোচনায় পা না দিয়ে মালিক ও শ্রমিক—দু’পক্ষের স্বার্থেই কারখানা চালু রাখার চেষ্টা করা উচিত।” পুজোর মুখে কাজ হারিয়ে প্রবল দুশ্চিন্তায় শ্রমিকরা।
সর্বশেষ খবর
-
১০৫ কিমি সুড়ঙ্গপথে ভারতীয় রেলের জয়যাত্রা, এবার ২ ঘণ্টায় দিল্লি থেকে ঋষিকেশ, ৫ ঘণ্টায় কর্ণপ্রয়াগ!
-
পুজো কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া মিলবে না সরকারি অনুদান, ১ লক্ষ পেতে আর কী নির্দেশিকা?
-
রাজ্যের দুই প্রান্তে সলিল সমাধি ৪ পড়ুয়ার! মুর্শিদাবাদে বন্যার জলে তলিয়ে মৃত্যু ২ কিশোরী, অশোকনগরে মৃত ২ কিশোর
-
বারুইপুর কাণ্ডের ছায়া! ধর্ষণ-খুন করে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ভাসানো হল নদীতে! নাদনঘাটে হুলস্থুল
-
আমাদের গেছে যে দিন! কলকাতায় এসেও হোটেলে ঠাঁই জনপ্রিয় টলি নায়িকার, মুখ ফিরিয়েছে কাছের মানুষ?