Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Sheikh Mujibur Rahman

মুজিব সরিয়ে জিন্না! ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছেঁড়া হল ‘পাকিস্তানের জনকে’র ছবি

সংস্কার শেষে চালু হতেই বিতর্ক ডাকসুর মিউজিয়াম নিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৮:৪০

options
link
মুজিব সরিয়ে জিন্না! ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছেঁড়া হল ‘পাকিস্তানের জনকে’র ছবি zoom
ফাইল ছবি।
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর সংগ্রহশালায় সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। তার পরিবর্তে সেখানে ‘পাকিস্তানেরল জাতির জনক’ মহম্মদ আলি জিন্নার ছবি লাগানো নিয়ে বিতর্ক ঘনাল।

সম্প্রতি উদ্বোধন হয় সংগ্রহশালাটির। সেখানে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহূর্ত থেকে সাম্প্রতিক অতীতে জুলাই অভ্যুত্থানের ছবিও ঠাঁই পেয়েছে। রয়েছে ডাকসু নির্বাচন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ছবি। কিন্তু বিতর্ক ঘনিয়েছে মুজিবরের ছবি সরিয়ে জিন্নাকে তাঁর স্থলাভিষিক্ত করা নিয়ে। ওই মিউজিয়ামে জিন্নার তিনটি ছবি দেখা গিয়েছে। যার মধ্যে ১৯৪৮ সালের রেসকোর্স ময়দানের সেই ছবিও রয়েছে, যেখানে জিন্না ঘোষণা করেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দুই। কিন্তু বঙ্গবন্ধুর কোনও ছবিই নেই ওই মিউজিয়ামে। তবে ১৯৭৪ সালে তার দুই ছেলের বিয়ের ছবি রয়েছে। রয়েছে তিনটি কাগজের কাটিং, যেখানে বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে। উল্লেখ্য, মুজিবর রহমানের ছবি সরানো হলেও সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম, জিয়াউর রহমান, খালেদা জিয়া প্রমুখদের ছবি। কেন রাখা হল জিন্নার ছবি? জানানো হয়েছে, ইচ্ছে হয়নি বলেই ছবি রাখা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৩ সেপ্টেম্বরে উদ্বোধনের পরদিনই দুপুরের দিকে আবু তৈয়ব হাবিলদার নামের এক যুবক সেখানে প্রবেশ করে জিন্নার ছবিগুলি ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, জিন্না বঙ্গভাষীর মায়ের ভাষার অধিকার কাড়তে চেয়েছিলেন। গ্রেপ্তার করেছিলেন পড়ুয়াদের। তাই তাঁর ছবি এখানে থাকতে পারে না। সেই সঙ্গেই জিন্নার ছবি রাখার প্রতিবাদ করতে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বিতর্কিত জামাত নেতা গোলাম আজমের একটি ছবি ঝুলিয়ে দেন বলেও অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে ওই ছবি সরানোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.