মৃত্যুশয্যায় ছেলেকে বারবার দেখতে চেয়েও পাননি। শেষে মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে ছাড়া পান রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় প্রভু (Chinmoy Krishna Das)। তারপর বাড়ি ফিরে মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। এবার সেই চিন্ময় প্রভু এবার কারাগারের ভিতরেই প্রয়াত মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এর জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি চিন্ময় প্রভু। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা যাচ্ছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি চিন্ময় প্রভু। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় প্রভু। তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যা-সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কয়েকদিন আগে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুই মামলায় জামিন দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের রায় ঘোষণা করেন। ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল। আদালত সেই দুই মামলায় রুল মঞ্জুর করে তাঁকে জামিন প্রদান করেছেন। তবে অন্যান্য মামলা বহাল থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না চিন্ময়কৃষ্ণ দাস। আর তাই তিনি কারাগারেই মায়ের শ্রাদ্ধ করতে চান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা
-
অন্ধকারে ডুবছে বাংলাদেশ! বিপদে সহায় সেই ভারত, পাইপ লাইনে যাচ্ছে টন টন ডিজেল
-
ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তিতে অনুমোদন নিউজিল্যান্ড সংসদের, কতটা লাভবান হবে দেশ?
-
দলে ভিনি-রাফিনহার মতো তারকা, নামানো যাবে মাঠে? যুবভারতী নিয়ে ব্রাজিলের চূড়ান্ত রিপোর্ট
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়