Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Virat Kohli

স্যালাড যখন সুপারফুড, মেদ ঝরাতে বানিয়ে ফেলুন বিরাট কোহলির পছন্দের খাবার

যে কোনও স্বাস্থ্যসচেতন মানুষই এই স্যালাড খেতে পারেন। ক্যালোরি বা প্রোটিনের পরিমাণও মাত্রাতিরিক্ত নয়, ফলে যে কোনও বয়সের মানুষের পক্ষেই তা উপযোগী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৭:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৭:১৫

options
link
স্যালাড যখন সুপারফুড, মেদ ঝরাতে বানিয়ে ফেলুন বিরাট কোহলির পছন্দের খাবার zoom
বিরাটের রেস্তোরাঁ ‘ওয়ানএইট কমিউন’-এর মেনুতেও রয়েছে এই স্যালাড।
Advertisement

পছন্দের তারকার মতো ফিটনেস কে না চায়! ফিটনেস নিয়ে বরাবরই সচেতন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর খাবারের তালিকাতে কেবলমাত্র পুষ্টিকর ও ব্যালান্সড খাবারই থাকে। প্রায়শই তা উঠে আসে খবরেও। কিং কোহলির পছন্দের খাবারগুলির মধ্যেই অন্যতম হল এমন এক সুপারফুড স্যালাড, যা হালকা হলেও পুষ্টিগুণে ভরপুর। এমনকী বিরাটের রেস্তোরাঁ ‘ওয়ানএইট কমিউন’ (One8 Commune)-এর মেনুতেও রয়েছে এই স্যালাড।

ব্যস্ত জীবনেও সময় বের করে এই স্যালাড বানানো যাবে। কেবল যে মডেলিং অথবা খেলাধুলোর মতো কাজ করলেই এই স্যালাড রোজের খাদ্যতালিকায় রাখা যাবে, এমন নয়। যে কোনও স্বাস্থ্যসচেতন মানুষই তা খেতে পারেন। ক্যালোরি বা প্রোটিনের পরিমাণও মাত্রাতিরিক্ত নয়, ফলে যে কোনও বয়সের মানুষের পক্ষেই তা উপযোগী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Try Virat Kohli’s Favourite Nutrient-Packed Superfood Salad

কীভাবে বানাবেন বিরাট কোহলির পছন্দের সুপারফুড স্যালাড?

উপকরণ
• মিক্সড গ্রিনস (কাঁচা খায় যায় এমন সবুজ শাকপাতা, যেমন লেটুস, কেল, কচি পালং ইত্যাদি) – ১ কাপ
• কিনোয়া – অর্ধেক কাপ
• ক্যাপসিকাম – ১টি
• তরমুজ – ১ কাপ
• কাজুবাদাম – ২ টেবিলচামচ

ড্রেসিংয়ের জন্য:
• অলিভ অয়েল – ২ টেবিলচামচ
• ভিনিগার – ১ টেবিলচামচ
• মধু – ১ চা-চামচ
• চিলি ফ্লেকস – অর্ধেক চা-চামচ
• মাস্টার্ড সস – অর্ধেক চা-চামচ
• নুন – স্বাদমতো

প্রথমে জলে কিনোয়া সেদ্ধ করে নিন। স্বাদ-গন্ধে কিনোয়া অনেকটাই ডালিয়ার মতো লাগে। ক্যাপসিকাম ছোট করে কেটে হালকা রোস্ট করুন। তরমুজ ছোট টুকরো করে কেটে নিন। কাজুবাদাম ভেঙে রাখুন হামানদিস্তায়। একেবারে গুঁড়ো করে ফেলবেন না, দানা-দানা ভাব রেখে দিন বাড়তি স্বাদের জন্য। এবার কাজুবাদাম ছাড়া একটি বড় বাটিতে বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে দিন।

ড্রেসিংয়ের জন্য প্রথমে অন্য একটি ছোট পাত্রে মাপমতো অলিভ অয়েল, ভিনিগার, মধু, চিলি ফ্লেকস, মাস্টার্ড সস ও নুন মিশিয়ে নিন। এরপর স্যালাডের উপর ড্রেসিং ঢেলে ভালোভাবে টস করে নিন। শেষে ভাঙা কাজুবাদাম ছড়িয়ে ফ্রেশ থাকতেই পরিবেশন করুন।
হালকা লাঞ্চ, শরীরচর্চার পরের খাবার হিসেবে কিংবা পুষ্টিকর ডিনার হিসেবে— বিভিন্ন সময়েই খাওয়া যায় এই স্যালাড।

কিনোয়ায় রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন ও কার্বোহাইড্রেট। শাকসবজি ও তরমুজে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। অন্যদিকে কাজুবাদাম ও অলিভ অয়েল খাবারে যোগ করে স্বাস্থ্যকর ফ্যাট। ফলে একাধারে এই স্যালাড হয়ে ওঠে স্বাদু ও স্বাস্থ্যকর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.