বাংলা এখন বিজেপির দখলে। যেখানে নজর যায় সেখানেই পদ্ম-প্রতীক। এবার আকাশের দখলও নিতে চলেছে পদ্ম। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির বাজারেও গেরুয়া ঝড়। কোনও ঘুড়িতে লেখা জয় শ্রীরাম। কোথাও বা ভারতমাতার ছবিতে লেখা, ভারতমাতা কী জয়। বেশিটাই গেরুয়া রঙের ঘুড়ি।
‘পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি-বগ্গা’-র সময় পেরিয়েছে। বদলের বাংলায় ঘুড়িতেও সনাতনী ছোঁয়া। লাটাইয়েও চাহিদা গেরুয়া রঙের। বিশ্বকর্মা পুজো মানেই কলকাতার আকাশে ঘুড়ির লড়াই। ময়ূরপঙ্খীকে ভোক্কাটা করে আকাশে উড়ে বেড়ায় চাঁদিয়াল। আবার পেটকাটি ও চাপরাশের হাড্ডাহাড্ডি লড়াই চলে। এবারও বাজারে দেদার বিকোচ্ছে ঘুড়ি। তবে এবছর দেবশিল্পীর পুজোর ঠিক আগেরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ফলে বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই উৎসবের আমেজ বাংলায়।
আরও পড়ুন:
গত কয়েকবছরে কাগজের ঘুড়ির কদর কমেছে। জায়গা নিয়েছে প্লাস্টিক ঘুড়ি। প্লাস্টিকের মধ্যে নতুন ট্রেন্ড দাড়িঘুরি, আড়াপান্তা। ঘুড়ি বিক্রেতারা জানাচ্ছেন, এমন রং-বাছাইয়ের ট্রেন্ড বহু বছর দেখা যায়নি। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, এন্টালির বহু দোকানে ব্যাপক চাহিদা গেরুয়া ঘুড়ির। দোকানে দোকানে থরে থরে সাজানো ‘জয় শ্রীরাম’, ‘পদ্মফুল’, ‘ভারতমাতা কি জয়’ ঘুড়ি। বিক্রেতারা জানান, পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া, বলমার সব ঘুড়ি রয়েছে। অনেকে চাঁদিয়াল কিনতে এসে গেরুয়া ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় ক্লাবগুলি থেকেও গেরুয়া ঘুড়ির অর্ডার আসছে। গেরুয়া ঘুড়ির সঙ্গে লাটাইয়েও গেরুয়াকরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’
-
‘ডায়েটে আছি’, গণপতির প্রসাদ ফিরিয়ে বিতর্কে রণবীর, নিন্দুকদের তোপ, ‘ওকে গোমাংস দিন’
-
ফের কংগ্রেসের উলটো পথে হেঁটে ইউপিআই ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন! ইন্ডিয়া জোট ছাড়ছেন ওমর আবদুল্লা?
-
জন্মদিনে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের সূচনা প্রধানমন্ত্রীর, বললেন, ‘বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতা দেখিয়েছে ব্রিকস’