চার হাজার কোটির ‘রামায়ণ’-এর জন্য মাসখানেক ধরেই চর্চায় রণবীর কাপুর। গান, প্রচারঝলকে রঘুনন্দন অবতারে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছেন অভিনেতা। এমনকী বিদেশের মাটিতে রামদর্শনের প্রচার করেও বহুল প্রশংসা অর্জন করেন কাপুরনন্দন। সেই অভিনেতাই কিনা এবার গণেশ পুজোর প্রসাদে অনীহা দেখিয়ে চরম বিতর্কে জড়ালেন!
রণবীর জানান, ‘আমি ডায়েটে আছি, আপনারা খেয়ে নিন প্লিজ।’ আর পুজোর প্যান্ডেল থেকে এহেন ভিডিও ফাঁস হতেই নেটভুবনের রোষানলে রণবীর কাপুর।
আরও পড়ুন:
সোমবারই আম্বানিদের আন্তেলিয়ার মেগাবাজেট গণপতি উৎসবে আলিয়া ভাটের সঙ্গে শামিল হয়ে অনুষ্ঠানের জৌলুস বাড়িয়েছিলেন রণবীর। ‘জয় জয় রাম’ গানের দৃশ্যায়নে রঘুনন্দনের সৌম্য-শান্ত অভিব্যক্তি ফুটিয়ে তোলার জন্য প্রশংসিতও হন। এমন আবহেই মুম্বইয়ের এক পুজোর আসর থেকে রণবীর কাপুরের ভিডিও ভাইরাল হল। যেখানে ক্যাজুয়াল পোশাকে গণপতির পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে। এরপরই পুরোহিত তাঁর হাতে প্রসাদের বাক্স তুলে দেন। তবে রণবীর সেই প্রসাদ সেখানে উপস্থিত ছবিশিকারীদের হাতে তুলে দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতে বলেন। তিনি জানান, ‘আমি ডায়েটে আছি, আপনারা খেয়ে নিন প্লিজ।’ আর পুজোর প্যান্ডেল থেকে এহেন ভিডিও ফাঁস হতেই নেটভুবনের রোষানলে রণবীর কাপুর।
সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখে উত্তরোত্তর কটাক্ষের শিকার হতে হচ্ছে কাপুরনন্দনকে। একাংশ আবার তাঁর অতীত গোমাংস ভক্ষণে প্রসঙ্গ তুলেও খোঁচা দিয়েছেন। তাঁদের কথায়, ‘গণপতির প্রসাদে এত্ত অনীহা! ওঁকে বরং গোমাংস দিন।’ কারও বা প্রশ্ন, ‘ঠাকুরে প্রসাদ একটু মুখে দিলে কী হত?’ অভিনেতার উদ্দেশে কারও বা নিদান, ‘ঈশ্বরের প্রসাদ এভাবে ফেরাতে নেই।’ এহেন নানা মন্তব্যবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। তবে মায়ানগরীর সেলেবপাড়ার ছবিশিকারীদের দাবি, ভাইরাল এই ভিডিও এবারের নয়, বরং ২০২৩ সালের। কিন্তু নিন্দুকদের কানে কি আর সেসব কথা ওঠে? অতঃপর রণবীরকে অহরহ বাক্যবাণে বিদ্ধ করতেও পিছপা হচ্ছেন না তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’