সময় যত এগোচ্ছে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। এখন আর লাইন দিয়ে লোকাল ট্রেনের টিকিটও কাটেন না বেশিরভাগই। তবে যারা স্মার্টফোনে সরগর নন, অর্থাৎ মূলত প্রবীণদের একটু সমস্যা হয়ই। তাঁদের এখনও লাইনে দাঁড়িয়েই টিকিট কাটতে হয়। কারণ, এতদিন স্রেফ যাত্রীই নিজের ফোনে টিকিট কাটতে পারতেন। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার দৈনিক টিকিট ও মান্থলি বুকিংয়ের ক্ষেত্রে বড় বদল আনল রেল।
রেলওয়ান অ্যাপটি খুলে চলে যান ‘আনরিসার্ভড’ অপশনে। সেখানে দৈনিক না সেশন টিকিট কাটবেন তা বেছে নিন। এর নিচেই পাবেন, সেলফ ও আদার্স অপশন। সেখানে বেছে নিন আদার্স। এরপর কোথা থেকে কতদূর পর্যন্ত বুক করবেন তা লিখুন। এরপর প্যাসেঞ্জারের নথি দিন। সব শেষে পেমেন্ট করলেই কেল্লাফতে।
আরও পড়ুন:
একটা সময় ছিল যখন প্রত্যেকেই কাউন্টারে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট কাটতেন। কিন্তু গত কয়েকবছরে সেই ছবিটা বদলে গিয়েছে। দীর্ঘদিন ধরেই অনলাইনেই লোকাল ট্রেনের টিকিটও কাটা যায়। সম্প্রতি রেলের তরফে লঞ্চ করা হয়েছে রেলওয়ান অ্যাপ। যেখানে একসঙ্গে অনেকরকম পরিষেবা পাওয়া যায়। তবে যিনি সফর করবেন তিনি নিজের ফোনে থাকা অ্যাপ থেকে টিকিট কাটলে তবেই তা গ্রাহ্য হত। কিন্তু অন্যকারও জন্য টিকিট কাটার সুযোগ ছিল না। ফলে প্রবীণদের সমস্যায় পড়তেই হত।
সেই কথা মাথায় রেখে এবার অন্যের জন্য দৈনিক টিকিট ও মান্থলি কাটার অপশন দিচ্ছে রেলওয়ান। গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যাপে জুড়েছে নতুন ফিচার। নিশ্চয় ভাবছেন কীভাবে করবেন? রেলওয়ান অ্যাপটি খুলে চলে যান ‘আনরিসার্ভড’ অপশনে। সেখানে দৈনিক না সেশন টিকিট কাটবেন তা বেছে নিন। এর নিচেই পাবেন, সেলফ ও আদার্স অপশন। সেখানে বেছে নিন আদার্স। এরপর কোথা থেকে কতদূর পর্যন্ত বুক করবেন তা লিখুন। এরপর প্যাসেঞ্জারের নথি দিন। সব শেষে পেমেন্ট করলেই কেল্লাফতে। তবে হ্যাঁ, একজন সর্বোচ্চ ৫ জনের জন্য টিকিট বুক করতে পারবেন। মান্থলির ক্ষেত্রে যদি অন্যের জন্য কাটেন তা কার্যকর হবে পরের দিন থেকে।
সর্বশেষ খবর
-
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’