Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari

মোদির জন্মদিনে বঙ্গে আজ অকাল দীপাবলি, কতজন পাবেন অন্নপূর্ণা?

এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাও থাকতে পারে বলে খবর।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:০৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:০৩

options
link
মোদির জন্মদিনে বঙ্গে আজ অকাল দীপাবলি, কতজন পাবেন অন্নপূর্ণা? zoom
অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাও থাকতে পারে বলে খবর।
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আজ অকাল দেওয়ালি। রাজ্যজুড়ে কার্যত উৎসব। ঠিক যেমন কালীপুজোয় হয়ে থাকে, তেমনই বৃহস্পতির সন্ধ্যায় প্রদীপ জ্বলবে বাড়ি বাড়ি। গঙ্গার ঘাটেও ১ লক্ষ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, যেখানে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবা সংকল্প অভিযানেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ‘আশীর্বাদ কা দিয়া’ বা ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিকে। নানা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি গিয়ে জ্বালানো হবে প্রদীপ।

২৯৪ বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে গড়ে ২৫ হাজার করে ৭০ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। পড়ুয়ারাও অংশ নেবে। কলকাতার গঙ্গাপাড় ছাড়াও নবান্ন, মহাকরণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পুণ্যভূমি কালীঘাট মন্দির আলোয় সাজিয়ে তোলা হবে।

শুধু তাই নয়, এদিন ‘অন্নপূর্ণা দিবস’ হিসাবেও পালন করা হবে। চলতি মাসে ১ কোটি ৪৬ লাখ মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন আরও ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যোজনার ৩ হাজার টাকা। বইমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, গত আগস্ট মাস পর্যন্ত উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ১ কোটি ৫৬ লাখ। নতুন করে এই যোজনায় যুক্ত হয়েছেন প্রায় ১০ লাখ মহিলা। তাঁদের কয়েকজনের হাতে এদিন নিজে আর্থিক সাহায্য তুলে দেবেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাও থাকতে পারে বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বস্তুত আজ ১৭সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো পশ্চিমবঙ্গ জুড়েও পালিত হবে ‘সেবা সংকল্প’। ২৯৪ বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে গড়ে ২৫ হাজার করে ৭০ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। পড়ুয়ারাও অংশ নেবে। কলকাতার গঙ্গাপাড় ছাড়াও নবান্ন, মহাকরণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পুণ্যভূমি কালীঘাট মন্দির আলোয় সাজিয়ে তোলা হবে। সেবা সংকল্প নিয়ে বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন মুখ্যমন্ত্রীও। মোদি ও কেন্দ্রের সাফল্য-কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ জানান, দেশের অন্য রাজ্যেও শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে শুভেন্দু যে সব কাজ করেছেন তার প্রশংসা করেন রাজনাথ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.