পুজোর বাকি ৩০ দিন। কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল জেলাগুলিতে বৃষ্টির কমলা সতর্কতা জারি। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা বিস্তৃত উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত। জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। এর ফলেই বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়ছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারে বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। রবিবারে পশ্চিমের জেলা মিলিয়ে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। ওই দিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওড়া বইবে বলে পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরে।
সর্বশেষ খবর
-
আগামী সপ্তাহেই ফের সংসদে অধিবেশন? তড়িঘড়ি ডিলিমিটেশন বিল পাশ করাতে চায় মোদি সরকার
-
হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা
-
‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের
-
দেবের সঙ্গে মহানায়ক উত্তমকুমারের তুলনা সুদীপার! মেগাস্টার বললেন, ‘সুপ্রিয়াদেবীও বলেছিলেন…’
-
গোলের সেঞ্চুরিতে ট্রফিজয়ের রেকর্ড, মায়ামিকে চ্যাম্পিয়ন করে খোদ লিগ কর্তার দিকে মারমুখো মেসি