Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Yuvraj Singh

‘গম্ভীর, অহেতুক দল বদল করো না’, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রাক্তন সতীর্থকে পরামর্শ যুবরাজের

বিশ্বকাপে ভারতের দুই মহাতারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে কি না?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:০০

options
link
‘গম্ভীর, অহেতুক দল বদল করো না’, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রাক্তন সতীর্থকে পরামর্শ যুবরাজের zoom
গৌতম গম্ভীর ও যুবরাজ সিং। ফাইল ছবি
Advertisement

আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। প্রায়শই চর্চা হয়, সেই বিশ্বকাপে ভারতের দুই মহাতারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে কি না? যুবরাজ সিং একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন। জাতীয় কোচ গৌতম গম্ভীরকে তাঁর বার্তা-অহেতুক বদল করতে যেও না।

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলে দিয়েছেন, “আগামী এক বছর ধরে একটা সেট টিম তৈরি করা উচিত। একটা নির্দিষ্ট টিম খেলিয়ে যাওয়া উচিত। শেষ মুহূর্তে বড় অদলবদল কেউ চায় না।” ২০১১ বিশ্বকাপের মহানায়কের অভিমত হল, ভারত বিশ্বপর্যায়ের টুর্নামেন্টে তখনই ব্যর্থ হয়েছে, যখন শেষ মুহূর্তে তারা বড়সড় রদবদল করতে গিয়েছে। “খেয়াল করলে দেখবেন, সেই বড় বদল হয় টুর্নামেন্টের ঠিক আগে হয়েছে কিংবা মাঝখানে। প্রথমত একটা দল নির্বাচন করতে হবে। বিশ্বাস রাখতে হবে, এই টিমটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জেতাবে। তার পর সেই টিম নিয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্ত এগোতে হবে। টিমের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর সংযোজন, “আপনার খেলোয়াড়রা যেই হোক না কেন, তাদের বয়স ১৬ বা ২০, প্রত্যেকেরই খেলার সুযোগ পাওয়াটা জরুরি। এখন স্বাভাবিকভাবেই ৫০-ওভারের ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি ম্যাচ বেশি হচ্ছে। যতগুলোই ম্যাচ হোক না কেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে খেলোয়াড়দের পর্যাপ্ত খেলার সুযোগ পাওয়াটা জরুরি।” স্থিতিশীল দল গঠন করলে কীভাবে সাফল্য আসে, সেই উদাহরণ তুলে ধরতে ২০২৪ ও ২০২৬-র বিশ্বকাপের কথাও উল্লেখ করেন যুবি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.