২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সভা করতে হবে বিকেল ৪ টে থেকে ৬ টার মধ্যে। ১০০০ হাজার মানুষের বেশি জমায়েত করা যাবে না। সভা থেকে কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না।
মামলাকারী বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সভা করতে পারবে। কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না। আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে ১০ জন স্বেচ্ছা সেবকের নাম, মোবাইল নম্বর জমা দিতে হবে। খুব বড় মঞ্চ করা যাবে না। ১০০০-এর বেশি জমায়েত করা যাবে না। সভা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ খুলে নিতে হবে।
আরও পড়ুন:
১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচি করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতারও। তার অনুমতিকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। ঘটনার জল গড়ায় আদালতে। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের তরফে জানানো হয় ২৬ সেপ্টেম্বরে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত করতে কোনও সমস্যা নেই। তবে জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয়। ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিচারপতি বলেন, ১০০০ মানুষের জমায়েত করার অনুমতি দেওয়া হচ্ছে। রাজ্য এর তীব্র বিরোধিতা করে। আদালতে একপ্রকার দর কষাকষি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের দেওয়া প্রস্তাবে বিরোধিতা করে বলেন, সঙ্গীত অনুষ্ঠানে ২০০০ মানুষের জমায়েত হযেছিল। তাই এত কম সংখ্যায় মানুষের জমায়েত করে সভা করা সম্ভব নয়।
সব পক্ষের কথা শোনার পর ২৬ তারিখ শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আদালত স্পষ্ট করে জানায়, মামলাকারী বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সভা করতে পারবে। কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না। আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে ১০ জন স্বেচ্ছা সেবকের নাম, মোবাইল নম্বর জমা দিতে হবে। খুব বড় মঞ্চ করা যাবে না। ১০০০-এর বেশি জমায়েত করা যাবে না। সভা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ খুলে নিতে হবে। আদালত সেই শর্ত দেওয়ার পর জমায়েতের নির্দেশিকার বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদ বেঁধে যায় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যের।
সর্বশেষ খবর
-
বালি ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ, বর্ধমানে বিজেপি নেতাকে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের
-
‘সবার ভিড়ে যেন হারিয়ে না যাই’, মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা তৃণমূল সাংসদের! সুস্বাস্থ্য কামনায় সেলেবরাও
-
১৭ দিন আগে বিয়ে, আমেরিকায় রহস্যমৃত্যু হায়দরাবাদের ইঞ্জিনিয়রের, এক্স হ্যান্ডেলে কাতর আবেদন পরিবারের
-
প্রেসক্রিপশন ছাড়া আরও ওষুধ বিক্রি নয়, বেনিয়ম রুখতে অভিনব ভাবনা কেন্দ্রের
-
স্বাস্থ্যসাথীতে ‘না’, আয়ুষ্মান কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে হল হাঁটু-কোমর প্রতিস্থাপন