সিনেমা তৈরির খরচ মাত্র দু’কোটি। বলিউডি ছবি হিসেবে যাকে স্বল্প বাজেটের সিনেমা বললে অত্যুক্তি হবে না। সিনেমা মুক্তির প্রথম কয়েকদিন দর্শক প্রায় হলমুখী হয়নি। কিন্তু, নিম করোলি বাবার আশীর্বাদে একেবারে উলোটপুরাণ। ছবি মুক্তির পর একমাস অতিক্রান্ত। ‘মির্জাপুর’, ‘হ্যায়ওয়ান’, ‘টক্সিক’-এর মতো ছবিগুলোকে টেক্কা দিয়ে বক্স অফিসে একচেটিয়া রাজত্ব করছে ‘হনুমান অংশ’। ৪০ দিন পেরিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে তিনশো কোটির গণ্ডি অতিক্রম করে নজির গড়েছে। ছবির সাফল্য উদযাপনে মুম্বইয়ের ঐতিহ্যবাহী লাল বাগচা রাজার দর্শনে গিয়েছিলেন পর্দার নিম করোলি বাবা। সঙ্গে ছিলেন রিল লাইফের স্ত্রী। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল, যেখানে তাঁরা প্রকাশ্যে পরস্পরের হাত ধরে রয়েছেন। অতঃপর শুরু প্রেমের গুঞ্জন।
‘হনুমান অংশ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য ও পূর্ণিমা তিওয়ারি। পর্দায় নায়ক-নায়িকার যুগলবন্দি স্ক্রিন টাইম মাত্র দশ মিনিটের। কিন্তু, নিম করোলি বাবা ও তাঁর স্ত্রীর চরিত্রে দুজনের অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। সোশাল মিডিয়ায় যুগলের একটি ভিডিও দাবানলের গতিতে ভাইরাল। যা দেখে নেটভুবনের প্রাথমিক অনুমান পর্দার রয়াসন বাস্তবেও জমে ক্ষীর!
আরও পড়ুন:

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের লাল বাগচা রাজার দর্শনে গিয়েছিলেন তাঁরা। প্রচণ্ড ভিড়ের মাঝে তাঁরা কার্যত দিশেহারা। পূর্ণিমাকে সুরক্ষিত রাখতে তাঁর হাত শক্ত করে ধরে রয়েছেন শোভিনব। ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে তাঁরা নিজেদর মতোই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন। পরক্ষণেই পরস্পরের হাত ধরে গণপতি দর্শনের উদ্দেশে মন্দিরের দিকে এগিয়ে যান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের রসিকতা, নিম করোলি বাবার আশীর্বাদে বাস্তবেও তাঁরা স্বামী-স্ত্রী হতে চলেছেন।
View this post on Instagram
শোভিনব ও পূর্ণিমা যে রাতারাতি দর্শকের হৃদয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য। তাই হাত ধরে প্রিয় জুটিকে দেখেই এক অনুরাগীর মন্তব্য, ‘মনে হচ্ছে বাবার সঙ্গে জোড়ি তৈরি হয়ে গিয়েছে।’ কেউ আবার লিখছেন, ‘সিনেমার মতোই বাস্তবেও এই জুটিকে দারুণ লাগছে।’ কারও মতে আবার ‘এই জুটির উপর নিম করোলি বাবার আশীর্বাদ রয়েছে। আর যখন তাঁর আশীর্বাদ রয়েছে তখন সব ভালো হবে।’ নেটপাড়া তাঁদের ঘিরে মনগড়া মন্তব্য করছেন কিন্তু, এখনও পর্যন্ত তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘টলিউড তারকারা পুকুরের মাছ,’ রাজবীরের ‘বেফাঁস’ মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম
-
মাত্র ৫ ওভারেই কুপোকাত বিপক্ষ, জাপানকে উড়িয়ে এশিয়াড শুরু ভারতের
-
এবার ব্যাটে-বলে খেলবে কালীঘাট, কমিশনে কোন নাম ও প্রতীকের আবেদন মমতা-ঋতব্রতর?
-
রাতে ‘ইচ্ছাকৃত’ যানজট, নজরদারিতে লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
-
বসবে এসকেলেটর, সিসিটিভি! ২৫ কোটি খরচে ঝাঁ চকচকে হবে হাওড়া স্টেশনের সাবওয়ে