রাজ্যে পালাবদলের পর থেকেই কলকাতাকে ঢেলে সাজানোর উদ্যোগ শুভেন্দু সরকারের। আর সেই উদ্যোগে কলকাতার রাস্তায় আবর্জনা থেকে অবৈধ পার্কিং – সমস্ত বেআইনি কাজ রুখতে তৎপর নেতা-মন্ত্রীরা। তবে তা সত্ত্বেও রাতের রাস্তায় ইচ্ছাকৃত যানজট তৈরি করা হচ্ছে। আর তার ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন আমজনতা। কে বা কারা এই ঘটনার নেপথ্যে তা স্পষ্ট নয়। এবার সল্টলেকে লাইভ ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওই ‘চক্রান্তকারী’দের দিকে নজর রাখা হবে। শুক্রবার উদ্বোধনের পর একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নয়া লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের সাহায্যে সল্টলেকে বসে গোটা রাজ্যের রাস্তাঘাটের উপর নজর রাখা যাবে। কলকাতা থেকে দার্জিলিং সর্বত্র চলবে জোর নজরদারি। মুখ্যমন্ত্রী নিজে ফারাক্কা, পালসিট, ডানকুনি, ধূলাগোড় চেকপোস্ট দেখেন। তাঁর মতে, বেশ কিছু জায়গার ট্রাফিক চেকপোস্ট আরও শক্তপোক্ত করা প্রয়োজন। অতিরিক্ত সংখ্যক ট্রাফিক মোতায়েন করা দরকর। আবার যেখানে এত ট্রাফিক মোতায়েন সম্ভব হবে না, সেখানে অটোমেটেড ট্রাফিক সিস্টেমের বন্দোবস্ত করা হবে। রাস্তায় যানজটে যাতে কেউ কোনও সমস্যায় না ভোগেন তাই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল: ১৮০০৩৪৫৮৯২২। পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
পাহাড়ের যানজট সমস্যা নিয়ে এদিন বেশ উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পাহাড়ে পার্কিং সুবন্দোবস্ত না থাকার ফলে ৬০ শতাংশ রাস্তায় পার্কিং করা হয়। তার ফলে স্থানীয়রা এবং পর্যটকরা সমস্যায় পড়েন। এই সমস্যা দূর করতে পাহাড়ের প্রকৃতি মেনে পার্কিংয়ের বন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই মর্মে দার্জিলিং, কালিম্পংয়ের জেলাশাসককে জিটিএকে সঙ্গে নিয়ে বর্ডার রোড এক্সটেন্ডের নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৭ অক্টোবর পাহাড় সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী। সেই সফরে এই সমস্যা নিয়ে আলোচনা হলেও হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘাসফুল হাতছাড়া মমতার, ব্যস্ত নাকি মহুয়া, পুলিশি তলব এড়ালেন তৃণমূল সাংসদ
-
‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গেই সাত পাক সময়ের! কবে বিয়ে? ভাইরাল পোস্ট ঘিরে চর্চা
-
চলন্ত ট্রেনের কামরায় বিশ্বকর্মার আরাধনা! ২০ বছরে পা দিল শান্তিপুর-শিয়ালদহ লোকালের পুজো
-
আগরকরের পরিবর্ত কে? বোর্ডের ‘নিরুত্তাপ’ সাধারণ সভায় আলোচনায় নির্বাচকমণ্ডলী
-
কেবল ভারতীয়রা নন, সাইয়ের সেন্টারে এশিয়াডের প্রস্তুতি বিদেশি অ্যাথলিটদের