ঘরের মেঝেয় উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। ধারালো কিছু দিয়ে ওই মহিলার গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতার নাম চিন্তামনি মণ্ডল। বিশ্বকর্মা পুজোর দিন সকালে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। পারিবারিক বিবাদের জেরে এই খুন? নাকি অন্য কোনও কারণ? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
কাটোয়া থানার বাদরা গ্রামের ঘোষপাড়া এলাকায় বাড়ি ওই মহিলার। এদিন সকালে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের দুই আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। স্থানীয়দের একাংশের সন্দেহ পারিবারিক বিবাদের জেরেই মহিলাকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদরা ঘোষপাড়ার বাসিন্দা চিন্তামনি মণ্ডলের স্বামী বছর দুয়েক আগে রোগভোগে মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ছেলের পাঠানো টাকাতেই চিন্তামনির সংসার চলত। তাঁর বাড়ির পাশেই ভাসুর প্রশান্ত মণ্ডলের পরিবার থাকেন।
আরও পড়ুন:
যদিও ভাসুরের সঙ্গে চিন্তামনিদেবীর সম্পর্ক ভালো ছিল না বলে স্থানীয় সূত্রে খবর। এদিন সকাল হয়ে গেলেও চিন্তামনিকে দেখা যাচ্ছিল না! তাঁকে দেখতে না পেয়ে প্রতিবেশী যমুনা মণ্ডল নামে এক বধূ তাঁকে ওই বাড়িতে ডাকতে যান। তিনি দেখেন ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। এরপর তিনি অন্যান্য প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
দেখা যায়, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। গলাতেও কাটা দাগ রয়েছে। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার করেছে। পাশেই পড়েছিল ওই মহিলার মোবাইল ফোন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রাতের অন্ধকারে চুপিসারে ঘরে ঢুকে মহিলাকে খুন করা হয়েছে। মৃতার শরীরে গয়না ছিল। কিন্তু সেইসবে হাত না পড়ায় পুলিশের ধারণা চুরি করার উদ্দেশ্যে এই খুন নয়। অন্য কোনও কারণ রয়েছে এই খুনের। আপাতত পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতীক হারিয়ে প্রতিজ্ঞা ভাঙলেন মমতা! পাঁচ মাস পর জোড়া লাগছে ‘ভাঙা’ সম্পর্ক
-
হিন্দু বাড়ির দুর্গা নিরঞ্জনের দায়িত্বে মুসলমানরা, হয় না মহাষষ্ঠী, বাংলার এই পুজোর প্রতিমাতেও রয়েছে চমক
-
‘টলিউড তারকারা পুকুরের মাছ,’ রাজবীরের ‘বেফাঁস’ মন্তব্যে বিগ বসের ঘরে তুলকালাম
-
মাত্র ৫ ওভারেই কুপোকাত বিপক্ষ, জাপানকে উড়িয়ে এশিয়াড শুরু ভারতের
-
এবার ব্যাটে-বলে খেলবে কালীঘাট! কমিশনে কোন নাম ও প্রতীকের আবেদন মমতা-ঋতব্রতর?