কোনও নির্বাচন নেই। দেখতে গেলে, নিরুত্তাপ বোর্ড বার্ষিক সভা। সূচি অনুপাতে দেখতে গেলে, দু’টো বিষয়। এক, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বোর্ডের সহকারি সদস্যপদ দেওয়া হবে কি না। দুই, আইসিসি-তে বোর্ডের প্রতিনিধি ঠিক করা।
তবে একটা বিষয় নিয়ে শুক্রবার সরগরম হতে পারে বোর্ডের বার্ষিক সভা। তা হল, জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের মেয়াদ। দেখতে গেলে, চলতি মাসেই নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগরকরের। মাঝে শোনা গিয়েছিল, আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাই আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা না-ও হতে পারে।
আরও পড়ুন:
বলা হচ্ছে, তিনি তাঁর শেষ দল নির্বাচনী বৈঠক করে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এবং আগরকরের পরিবর্ত হিসেবে নাকি দু’টো নামও ইতিমধ্যে ভেবে ফেলা হয়ে গিয়েছে। তাঁরা, প্রাত্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। এবং প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন নাকি জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন।
আসলে নির্বাচক প্রধান থাকালীন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রায়ই লেগে যেত বলে শোনা যায়। ভারতীয় ক্রিকেটমহলের জল্পনা ধরলে, গত ইংল্যান্ড সফরের সময় নাকি এক জাতীয় নির্বাচক রোহিতকে বলে দিয়েছিলেন, টিম এবার সামনে তাকাতে চায়। লর্ডস ওয়ানডে-র পর তাঁরা রোহিতকে অবসর নেওয়ারও পরামর্শ দেন। কিন্তু সেই ওয়ান ডে-তেই দুর্ধর্ষ সেঞ্চুরি করে দেন রোহিত। পরে এটাও জানা যায় যে, নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের ভোট রোহিতেরই দিকে। অনেকেই দেখতে উদগ্রীব, রোহিতকে নিয়ে অহেতুক ‘খোঁচাখুঁচি’-ই আগরকরের নির্বাচক কেরিয়ারের যবনিকা পতন ঘটায় কি না?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্যুটকেসে রেলের চাদর! ধরা পড়ে আজব যুক্তি দম্পতির! ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়
-
‘সমাজকে আপগ্রেড করতে যদি…,’ আইফোন ১৮র হিড়িক দেখে খোঁচা সোনুর
-
মাদ্রাসা অভিযান দেশের মুসলিম স্বার্থের পরিপন্থী নয়
-
বচ্চনের ছবি দেখে হিন্দি শেখা! গাভাসকরদের পাশে বসে সেই ভাষাতে ধারাভাষ্য আফগানি শাকিরের
-
‘ফুটবলারে’র সঙ্গে লড়াইয়ে ‘খাম’, আপাতত প্রতীক যুদ্ধে ইতি টেনে মমতা-ঋতকে ‘নাম-সিম্বল’ দিল কমিশন