রেলের সাদা চাদর স্যুটকেসের ভিতরে! স্টেশনে বামাল ধরা পড়েও রীতিমতো তেড়েফুঁড়ে উঠতে দেখা গেল এক দম্পতিকে। বিশেষত গৃহবধূকে। ভাইরাল হয়ে গিয়েছে এমনই এক ভিডিও! যাকে ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলার স্বামী স্যুটকেসটি খুলেছেন। ভিতরে দেখা যাচ্ছে রেলের বেডশিট। মহিলার কোলে ছিল একটি শিশু। তাঁর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি চলছে। কেন তিনি এই কাজ করেছেন, এর জবাবে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ”আপনাকে তো বললাম কেন এটা করেছি। আমাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।” কে নিয়েছে জিজ্ঞেস করা হলে তিনি বলে ওঠেন, ”টিকিট চেকার।” তাঁকে বারবার বলা হতে থাকে কেন তিনি ও তাঁর স্বামী এমন কাজ করেছেন। এতে লজ্জিত না হয়ে ওই মহিলাকে বলতে দেখা গিয়েছে, ”আমরা তো ফিরিয়েই দিচ্ছি।”
🚨Couple steals railway bedsheets, claiming the TTE charged them extra money
Look at the way she’s arguing.
Ek to chori, upar se seena jori.
Source: @thetatvaindia pic.twitter.com/pPeX8Q0DFy
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 17, 2026
গোটা ঘটনার সময় মহিলার স্বামীকে হাসতে দেখা যাচ্ছে। তিনি ক্যামেরা বন্ধ করারও আর্জি জানাতে থাকেন। যিনি ভিডিও করছিলেন তিনি বলতে থাকেন, ”এমন কোরো না।” ভাইরাল হওয়া ভিডিওয় সবটাই দেখা গিয়েছে। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে- ‘দেখুন ওঁদের হাসি। হাতেনাতে ধরা পড়েও আক্ষেপ বা লজ্জার কোনও চিহ্নও নেই!’
ভিডিও দেখে অনেকই নিন্দায় মুখর হয়েছেন। ‘ধরা পড়ার পরেও সে সেই লোকটিকে বকাঝকা করছে যে তাকে চুরি করতে ধরেছে।’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘লজ্জাজনক!’ একটি মন্তব্যে লেখা, ‘এই লোকগুলোকে এক সপ্তাহের জন্য জেলে পাঠানো উচিত।’ আরেকজন নেটিজেনের মত, ‘আমি কখনওই বুঝতে পারি না যে অপরাধ করার পরেও কিছু মানুষ এভাবে নির্দোষ থাকে কী করে?’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্বপ্ন দেখলে বড় স্বপ্ন দেখো’, প্রত্যেক ভারতীয়র জীবনযাত্রার মানোন্নয়নই লক্ষ্য মোদির
-
৩০ বলে সেঞ্চুরির পর ধ্যানমুদ্রায়, হালান্ডকে নকল? মুখ খুললেন অভিষেক
-
প্রতীকের পর প্রার্থীও খোয়ালেন মমতা, নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুললেন সঞ্চিতা
-
জুম্মাবারের প্রার্থনার সময় আত্মঘাতী হামলা! পাকিস্তানে বিস্ফোরণে হত ১৫, আহত বহু
-
জন্মহার তলানিতে, শতায়ু বাড়ছে হু হু করে! জাপানে ১ লক্ষের বেশি মানুষ পেরিয়েছেন সেঞ্চুরি, রহস্য কী?