Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Sharma

৩০ বলে সেঞ্চুরির পর ধ্যানমুদ্রায়, হালান্ডকে নকল? মুখ খুললেন অভিষেক

অভিষেক শর্মার দুরন্ত শতরানের দৌলতে ভারতের তোলা বিরাট স্কোরের সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৫:৫৭

options
link
৩০ বলে সেঞ্চুরির পর ধ্যানমুদ্রায়, হালান্ডকে নকল? মুখ খুললেন অভিষেক zoom
আর্লিং হালান্ড ও অভিষেক শর্মা। ছবি সংগৃহীত।
Advertisement

আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। অভিষেক শর্মার দুরন্ত শতরানের দৌলতে ভারতের তোলা বিরাট স্কোরের সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা। আফগান বোলারদের পাড়ার বোলারে পরিণত করে টিম ইন্ডিয়ার বাঁহাতি তারকা ‘পেশির জোর’ দেখিয়ে মাত্র ৩০ বলে তিন অঙ্কের রানে পৌঁছান। সেঞ্চুরির পর ধ্যানমুদ্রায় বসেন। বিশেষ এই সেলিব্রেশনের ধরন নিয়ে আলোচনা চলছে।

সেঞ্চুরি করার পর মাঠে বসে ধ্যান করার ভঙ্গিতে দেখা যায় অভিষেককে। এমন সেলিব্রেশন দেখে অনেকেই বলছেন, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ডের সেলিব্রেশন নকল করেছেন ভারতীয় ব্যাটার। গোল করার পর হালান্ডকে একাধিকবার একই ধরনের ধ্যানের ভঙ্গিতে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। যদিও অভিষেক জানিয়েছেন এর মধ্যে হাল্যান্ডকে নকল করার কোনও ব্যাপার নেই। তাহলে কারণ? ম্যাচের পর অনুষ্ঠানে অভিষেক বলেন, “গত ছ’মাস বা তারও বেশি সময় ধরে আমি ধ্যান করছি। সারা বছর ক্রিকেট খেলতে হলে একজন ক্রিকেটারকে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় নিজের মনকে ঠিক রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর পরেই ধ্যানের উপকারিতার কথা জানান ভারতীয় ওপেনার। তাঁর কথায়, “সেটা সামলানোর জন্য ধ্যান করতে হয়। আমার ক্ষেত্রে ধ্যান খুব কাজ করে। তাই সেঞ্চুরি করার পর ধ্যানের সেলিব্রেশন করেছি।” শুধু নিজের জন্য নয়, তাঁর এই সেলিব্রেশনের পিছনে রয়েছে আরও একটি উদ্দেশ্য। অভিষেক বলেন, “আমি চেয়েছিলাম, আমাকে দেখে যেন কেউ এটা অনুসরণ করে।” অর্থাৎ, হালান্ডের সেলিব্রেশনের সঙ্গে অভিষেকের সেলিব্রেশ্নের মিল থাকলেও ভারতীয় ওপেনারের কাছে এর অর্থ আলাদা। মনকে শান্ত রাখার বার্তাই দিতে চেয়েছেন তিনি।

উল্লেখ্য, অভিষেকের সেঞ্চুরির সঙ্গে তৈরি হয় নতুন ইতিহাস। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয়ের দ্রুততম শতরানের রেকর্ড এখন অভিষেকের। এত দিন ৩৫ বলে শতরান করে সেই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে তালিকায় এর পরেই ছিলেন অভিষেক নিজেই। এবার সমস্ত রেকর্ড একার হাতে ভেঙে দিলেন বাঁহাতি তারকা। কেবল ভারতীয় ক্রিকেট নয়, পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যেও দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড নিজের নামে করে নিলেন অভিষেক। এর আগে ৩৩ বলে শতরান করে রেকর্ডটি ছিল ফিন অ্যালেনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.