Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Kuno National Park

মোদির ‘প্রজেক্ট চিতা’র চতুর্থ বর্ষপূর্তিতে বড় সাফল্য, কুনোয় আরও ৪ শাবকের জন্ম 

শুক্রবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সমাজমাধ্যমে কুনো জাতীয় উদ্যানের নতুন সাফল্যের কথা জানান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৬:৫১

options
link
মোদির ‘প্রজেক্ট চিতা’র চতুর্থ বর্ষপূর্তিতে বড় সাফল্য, কুনোয় আরও ৪ শাবকের জন্ম  zoom
Advertisement

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বাড়ছে। এবার ভারতে জন্মানো একটি মাদী চিতা জন্ম দিল ৪টি চিতা শাবকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া চিতা পুনর্বাসন কর্মসূচির চতুর্থ বর্ষপূর্তির ঠিক পরদিন, শুক্রবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই সুখবর দিলেন।

এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “প্রজেক্ট চিতা-র জন্য সত্যিই এক ঐতিহাসিক এবং আনন্দঘন মুহূর্ত! ভারতের চিতা প্রকল্পটির চার বছর পূর্তির ঠিক পরদিনই, ভারতে জন্ম নেওয়া মাদী চিতা ‘কেজিপি১২’ কুনোতে চারটি শাবকের জন্ম দিয়েছে।” যাদব আরও উল্লেখ করেন, নতুন করে ৪ শাবকের জন্ম ভারতে চিতা সংরক্ষণ প্রচেষ্টার ক্রমবর্ধমান সাফল্যের প্রতিফলন। অথচ ১৯৫২ সালে বিশ্বের দ্রুততম এই স্থলচর প্রাণীটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, “চার বছর, চারটি নতুন প্রাণ— ঘুরে দাঁড়ানোর শক্তি এবং ভারতে চিতা সংরক্ষণের ক্রমবর্ধমান সাফল্যের এক সুন্দর প্রতীক। কুনো এবং ‘প্রজেক্ট চিতা’-র পুরো পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন।”

২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরে মোদি সরকার। এরপরই সূচনা ‘প্রোজেক্ট চিতা’র। ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। পরবর্তী সময়ে নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। তখন থেকেই পরিবেশবিদদের নজর ছিল এদিকে। বিশেষজ্ঞদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন পরিবেশে মাত্র ৪০ শতাংশ চিতাই বাঁচতে পারে। সেই হিসেবে চিতার নিরাপদ বাসস্থান হিসেবে ভারত এগিয়ে। এটাই ‘প্রোজেক্ট চিতা’র বড় সাফল্য। এর সঙ্গেই শাবকজন্ম ঘিরে সংখ্যায় আরও বাড়ছে চিতারা। যা আশাপ্রদ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.