Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Puri

পুরীর খাজাতেও বিষ! স্বর্গোদ্বারে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের, ফেলা গেল কুইন্টাল কুইন্টাল খাজা

পুরীর মন্দির সংলগ্ন এলাকা এবং স্বর্গোদ্বার সৈকতের খাজার দোকানগুলিতে অভিযান চালায় রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৪৫

options
link
পুরীর খাজাতেও বিষ! স্বর্গোদ্বারে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের, ফেলা গেল কুইন্টাল কুইন্টাল খাজা zoom
খাজার গুণমান নিয়ে বারবার অভিযোগ আসছিল।
Advertisement

পুরী মানেই জগন্নাথ দেব। আর জগন্নাথের অন্যতম মহাপ্রসাদ হল খাজা। মন্দির চত্বরে, স্বর্গোদ্বার সমুদ্রসৈকতে সারিবদ্ধ খাজার দোকানের টান এড়াতে পারেন না পর্যটকরা। তেলে ভেজে, রসে ডুবিয়ে তৈরি করা এই মিষ্টি ওড়িশার জগৎবিখ্যাত তীর্থক্ষেত্রের অন্যতম আকর্ষণ। এই কারণে পুরী ফেরত বাঙালি পর্যটক আত্মীয়-বন্ধুদের মধ্যে খাজা বিতরণ করবেই। সেই খাজাতেও বিষ! উঠছে খাদ্য সুরক্ষার প্রশ্ন। সম্প্রতি পুরীর মন্দির সংলগ্ন এলাকা এবং স্বর্গোদ্বার সৈকতের খাজার দোকানগুলিতে অভিযান চালায় রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ। অভিযানে নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ইত্যাদি অভিযোগ ৪ কুইন্টাল খাজা নষ্ট করেন আধিকারিকরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, খাজার গুণমান নিয়ে বারবার অভিযোগ আসছিল। সেই কারণেই হাতেকলমে গুণমান যাচাই করতে ‘সারপ্রাইজ’ অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিল সিটি ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল বারবার। তার পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রশাসন এই বিশেষ অভিযান শুরু করে। অভিযান চালানো হয় মূলত শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকায়। দোকানগুলি বিন্দুমাত্র খাদ্য সুরক্ষার নিয়ম মানেনি।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খাজার মান নিয়ে কী বলছে খাদ্য সুরক্ষা দপ্তর?

খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, খারাপ মানের তেল ব্যবহার করা হচ্ছিল, যে রস ব্যবহার করা হচ্ছিল, সেটাও বহু পুরনো। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি হচ্ছিল। অভিযুক্ত দোকানদারকে সতর্ক করে প্রচুর খাজা ফেলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযান চলাকালীন বিভিন্ন দোকানের প্রায় ৪ কুইন্টাল খাজা ফেলা হয়। মূলত জগন্নাথ মন্দিরের মূল দ্বারের কাছে চারটি বড় দোকানের বিরুদ্ধে অভিযোগ। ওই দোকানগুলির মালিকপক্ষকে সতর্ক করার পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.