জোড়া ধাক্কা! প্রথমে ঘাসফুল প্রতীক, তারপর প্রার্থী খোয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের লড়াই থেকে নাম তুললেন কালীঘাটপন্থী শিবিরের প্রার্থী তথা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে আর মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেউ আর লড়াইয়ে থাকছেন না। শুক্রবার ঘাসফুল প্রতীক হাতছাড়া হতেই স্বামী সত্যজিতের সঙ্গে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সঞ্চিতা। আর তাতেই চিত্র খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কার্যত নন্দীগ্রাম আসনটি বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিচ্ছেন মমতার প্রার্থী! কিছুক্ষণের মধ্যেই তা সত্যি করে মনোনয়ন তুললেন সঞ্চিতা।
প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার রাতে ময়দানে পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক সেরেছিলেন নন্দীগ্রামে মমতার মনোনীত প্রার্থী। এরপর শুক্রবার ঘাসফুল প্রতীক মমতা ও ঋতব্রত – দু’পক্ষের হাতছাড়া হতেই সঞ্চিতা স্বামী সত্যজিৎ প্রধানকে নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তারপরই হলদিয়ায় ফিরে মহকুমা দপ্তরের অফিসে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।
আরও পড়ুন:

উপনির্বাচনের আগে অতর্কিতেই ‘অপারেশন নন্দীগ্রাম’। প্রথমে এই কেন্দ্রের উপনির্বাচনে জেলার অভিজ্ঞ নেতা তথা প্রাক্তন বিধায়ক অখিল গিরির প্রার্থী হওয়া নিয়ে বেশ জল্পনা ঘনিয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠিয়েছিলেন। কিন্তু অখিল গিরি জানান, তিনি নন, স্থানীয় স্তরের কোনও নেতাকে প্রার্থী করা হোক। তাঁর মতামতকে মান্যতা দিয়ে স্থানীয় শিক্ষিকা তথা দীর্ঘদিন আদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেন মমতা। কিন্তু প্রার্থী ঘোষণার পর থেকে সঞ্চিতা প্রচারেই নামেননি। হয়ত প্রতীক সংক্রান্ত জটিলতার কারণেই তাঁর এই নিষ্ক্রিয়তা ছিল। যদিও প্রতীক-ফয়সালার পর সঞ্চিতার ভূমিকায় স্পষ্ট, তাঁর ভিন্ন পরিকল্পনা ছিল।

প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার রাতে ময়দানে পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক সেরেছিলেন নন্দীগ্রামে মমতার মনোনীত প্রার্থী। এরপর শুক্রবার ঘাসফুল প্রতীক মমতা ও ঋতব্রত – দু’পক্ষের হাতছাড়া হতেই সঞ্চিতা স্বামী সত্যজিৎ প্রধানকে নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তারপরই হলদিয়ায় ফিরে মহকুমা দপ্তরের অফিসে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। কেন আচমকা লড়াই থেকে সরে দাঁড়ালেন? এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাতৃত্বের পর ক্যাটরিনাকে ‘বডি শেমিং’, ‘জবাবদিহির দরকার নেই’, গর্জে উঠলেন টেলিপর্দার ‘পাবর্তী’
-
গঙ্গা-ফুলহারের দূরত্ব মাত্র পাঁচশো মিটার! বানভাসি ভূতনিতে উদ্ধারকার্যে আধাসেনা, ত্রাণবন্টনে জোর
-
নেই বিসিসিআইয়ের লোগো, নকশা অন্যরকম! এশিয়ান গেমসে কেন ‘অপরিচিত’ জার্সিতে টিম ইন্ডিয়া?
-
মোদির ‘প্রজেক্ট চিতা’র চতুর্থ বর্ষপূর্তিতে বড় সাফল্য, কুনোয় আরও ৪ শাবকের জন্ম
-
ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালিবাবু’ মোদি, প্রধানমন্ত্রীর মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন সুশান্ত