Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
TMC

‘প্রতীক’ চূড়ান্ত হলেই ‘কংগ্রেস’ নিয়ে সিদ্ধান্ত তৃণমূলের তৃতীয় পক্ষের

ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন, দেখা করে কথাও বলে গিয়েছে বিভিন্ন জেলার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়কও।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:২৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:২৫

options
link
‘প্রতীক’ চূড়ান্ত হলেই ‘কংগ্রেস’ নিয়ে সিদ্ধান্ত তৃণমূলের তৃতীয় পক্ষের zoom
ফাইল ছবি।
Advertisement

জোড়াফুল প্রতীক কোন তৃণমূল পাবে তার উপর নির্ভর করছে তৃণমূলের টিকিট না পাওয়া বা প্রাক্তন বিধায়ক ও জেলা তৃণমূলের প্রাত্তন পদাধিকারীর কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত। এঁরা হলেন কোনও শিবিরে না যাওয়া তৃণমূলের তৃতীয় পক্ষ। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন, দেখা করে কথাও বলে গিয়েছে বিভিন্ন জেলার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়কও। এদের কেউ ২০২৬ সালের নির্বাচনে টিকিট যেমন পাননি, কেউ আবার এবার ভোটে দাঁড়িয়ে বিজেপির কাছে হেরে গিয়েছেন।

যাঁরা প্রদেশ সভাপতির সঙ্গে কথা বলেছেন, তাঁরা অধিকাংশই বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছেন, ‘জোড়াফুল প্রতীক ও দলের নাম যদি ঋতব্রত শিবিরের হাতে চলে যায় তবে আমরা কর্মীদের সঙ্গে নিয়ে পুজোর আগে বা পরে সটান প্রদেশ কংগ্রেস দফতরে চলে যাব।’ একান্ত আলাপচারিতায় এদিন স্বয়ং প্রদেশ সভাপতি শুভঙ্করও স্বীকার করেছেন, বর্তমান বিধায়কদের পাশাপাশি বহু প্রাত্তন বিধায়কও দেখা করেছেন। জোড়াফুল প্রতীক কোন পক্ষ পাচ্ছে তার উপর যেমন কালীঘাট আর বিদ্রোহী ‘আসল তৃণমূল’ শিবিরের ভাগ্য নির্ভর করছে, তেমনই জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তৃতীয় পক্ষও। তারা তৃণমূলের প্রাক্তন বিধায়কদের একটা অংশ। এরা আপাতত কোনও শিবিরেই যাচ্ছেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কালীঘাট বা ঋতব্রত, কোনও মিটিংয়েই অংশ নিচ্ছেন না এই প্রাক্তন বিধায়ক ও জেলায় জেলায় তৃণমূলের প্রাক্তন নানা পদাধিকারীরাও। প্রাক্তন বিধায়কদের অনেকেই জানিয়েছেন, কালীঘাটে জোড়াফুল না থাকলে পুরোনো তৃণমূল কংগ্রেসটা আরও ভাঙবে। আর এর ধাক্কায় ফসল পৌঁছবে বিরোধী দলের ঘরে। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলে জেলায় জেলায় বিক্ষিপ্ত কর্মীদের একজোট করে কংগ্রেসের ঘরে নিয়ে আসার দায়িত্ব এবং নিজে কংগ্রেসে যোগ দেওয়ার সূচিও চূড়ান্ত করে রেখেছেন বেশ কিছু প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেক্ষেত্রে একটি পৃথক মঞ্চ বা কমিটি করে একসঙ্গে সেই মঞ্চকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাঁরা। ইতিমধ্যে শুভঙ্করের হাত ধরে বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যেপাধ্যায় সদলবলে কংগ্রেসে যোগ দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.