প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তার আভিজাত্য আর রুচির মিশেলে সাজপোশাকের থেকেও নেটবাসিন্দাদের নজর কেড়েছিল তাঁর স্ফীতোদর। আর তাতেই বছর ছেষট্টির অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন চাউড় হয়েছে। গুঞ্জনের সূত্রপাত, বিজয়-রশ্মিকার রিসেপশন থেকে। ৪ মার্চ, দক্ষিণী তারকাদম্পতিকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানাতে হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন নীনা গুপ্তা। সেই প্রীতিভোজের অনুষ্ঠান থেকেই প্রবীণ অভিনেত্রীর একাধিক ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। মা হওয়ার জল্পনার মাঝে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা।
এই ঘটনায় যে যে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন সে কথা নিজেই জানিয়েছেন নীনা।এক টক শোয়ে অভিনেত্রী বলেন, “আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম। বিয়ের অনুষ্ঠানে শাড়ি পরেছিলাম। শাড়িটা বেশ মোটা কাপড়ের ছিল। প্লিটটা এমনভাবে পড়েছিল যে আমার পেটের ওপর একটা উঁচু দেখাচ্ছিল। আর তারপরই হল আমি নাকি গর্ভবতী হয়েছি। আমাকে এবিষয়ে যে প্রশ্ন করেছেন আমিও বলে দিয়েছি হ্যাঁ আমি গর্ভবতী। এমনিতেও শুনেছি, সত্তর বছরের এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে আমারও এখনও সুযোগ আছে।”
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে হল্টারনেক ব্লাউজ। সাদা রঙের সিল্কের শাড়িজুড়ে সোনালী রঙের কারুকাজ করা আঁচল টেনে নিয়ে ‘স্ফীতোদর’ ঢাকার আপ্রাণ চেষ্টা করছেন। আরেক হাত রাখা পেটের উপর। মুখে হাসি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। যদিও অভিনেত্রীর সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। চর্চা, সমালোচনাকে বরাবর জীবনবোধের বাইরে রেখেছেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি।

ব্যক্তিগত জীবন হোক কিংবা ফিল্মি কেরিয়ার, বরাবর সাহসীকতার ছাপ রেখেছেন নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন কিশোরীকন্যা হিসেবে অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিতর্কের জেরে বলিউডে কোণঠাসা হওয়া, এমনকী ‘সিঙ্গল মাদার’ হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করে বরাবরই ছক ভেঙেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকায় শিখ ট্রাক চালককে ১৭ বার ছুরিকাঘাত, ট্রাম্পের ‘মিস্টার সিং’ বিজ্ঞাপনের পরেই হামলা!
-
‘সরকার সব ফ্রি-তে দিতে পারে না’, UPI বিতর্কে সাফ কথা অশোক লাহিড়ীর, বললেন, ‘অভ্যাস হয়ে যাবে’
-
পুরুষ কোচের সঙ্গে একই ঘরে প্রণতি! এশিয়ান গেমসে তুমুল অব্যবস্থার শিকার বঙ্গকন্যা
-
দুই প্রজন্মের আদর্শের সংঘাতের কাহিনি, কেমন হল পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’?
-
মজুত খাবারের পাশেই টয়লেট, ফ্রিজে আরশোলা-মাছি-রক্ত! মুম্বইয়ের প্রসিদ্ধ রেস্তরাঁর ভয়াবহ হাল