Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Nawsad Siddique-Ritabrata Banerjee

খাম, তুমি কার? নতুন প্রতীক নিয়ে আইএসএফের সঙ্গে দ্বন্দ্ব ঋতব্রতদের

কী বলছেন দু'পক্ষের নেতারা?

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৫৫

options
link
খাম, তুমি কার? নতুন প্রতীক নিয়ে আইএসএফের সঙ্গে দ্বন্দ্ব ঋতব্রতদের zoom
Advertisement

ঘাসফুল আউট, খাম ইন। নতুন প্রতীকের সঙ্গে নতুন নামও পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির – গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। কিন্তু নতুন প্রতীক খাম নিয়েই তৈরি হল বিভ্রান্তি! খাম প্রতীকটি ঋতব্রতরা পেলেও আদতে সেটা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতীক। খাম নিয়ে তাঁরা ২০২১ সাল অর্থাৎ জন্মলগ্ন থেকে লড়ছে। চলতি বছর তার পুনর্নবীকরণও হয়েছে। এরপরও কেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে সেই প্রতীক দেওয়া হল? এই প্রশ্ন তুলে আইনের দ্বারস্থ হতে চলেছে আইএসএফ। দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আইনি চ্যালেঞ্জ করে ইতিমধ্যে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। একই কথা জানিয়েছেন নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী।

২০২১ সালের ২১ ফেব্রুয়ারিতে ব্রিগেড ময়দানে তৈরি হয় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তত্ত্বাবধানে তা গঠিত হলেও পরে দলের রাশ হাতে নেন তাঁর ভাই নওশাদ সিদ্দিকি। সেবছরের বিধানসভা ভোটে একমাত্র নওশাদই জেতেন ভাঙড় থেকে। ছাব্বিশের ভোটেও বিধানসভায় শিবরাত্রির সলতে আইএসএফের নওশাদ। শুক্রবার দ্বিধাবিভক্ত তৃণমূল কংগ্রেস নতুন নাম-প্রতীক নিয়ে পুনর্জন্মের পর সেই আইএসএফই কিছুটা বিপাকে পড়েছে প্রতীক নিয়ে। ঋতব্রত নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম চিহ্ন দিয়েছে নির্বাচন কমিশন। সেখানেই সংঘাত। খাম তো আগে থেকেই আইএসএফের প্রতীক। তাহলে এবার খাম চিহ্নে কোন প্রার্থীকে চিনবেন ভোটাররা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এনিয়ে শুক্রবার দলের রাজ্য নেতাদের সঙ্গে ফুরফুরা শরিফে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকি। পরে সাংবাদিক সম্মেলনে তিনি কমিশনের নথিপত্র দেখিয়ে বলেন, ‘‘২০২৬ সালের ১০ মার্চ আমরা খাম প্রতীক রিনিউ করিয়েছি। এটা ঠিক যে আমরা পড়ে থাকা প্রতীক থেকেই নিজেদেরটা বেছে নিয়েছিলাম এবং নির্বাচন কমিশন তা মঞ্জুরও করেছিল। ২০২১ থেকে আমরা এই প্রতীকেই লড়ছি। আমার প্রশ্ন, তাহলে কেন আজ ঋতব্রতদের সেই খাম প্রতীকই দেওয়া হল? আমরা এনিয়ে আইনি চ্যালেঞ্জ করে চিঠি পাঠিয়েছি। আমার মনে হচ্ছে, আইএসএফকে দুর্বল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। বিজেপিকে বলতে চাই, যেভাবে আপনারা বিরোধীদের ক্রমাগত দুর্বল করার হাতিয়ার ব্যবহার করছেন, তাতে কিন্তু ভালো হবে না।” অন্যদিকে, নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থী এহতেশামুল হক শুক্রবার জানান, তাঁরা নতুন প্রতীক পেয়ে খুব খুশি। খাম চিহ্নের প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে প্রচারে বেরবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.