ভারতের উপর এবার বসতে চলেছে ১০০ শতাংশ শুল্ক? সদ্য মার্কিন মুলুকের দুই কক্ষেই পাশ হয়েছে এই বিল। শুক্রবার সেই বিলে সই করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’ এবার আমেরিকায় আইনে পরিণত হল। এই আইনের বলে এবার রাশিয়া থেকে পণ্য আমদানি করা দেশগুলির উপর ১০০ শতাংশ কর বসাতে পারে আমেরিকা। এই নিয়ে মার্কিন আদালতও বিরোধিতা করতে পারবে না।
রুশ তেলের ক্রেতাদের ‘শিক্ষা’ দিতে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’ পেশ করেন সেনেটর লিন্ডসে ও গ্রাহাম। তবে সংসদীয় প্রক্রিয়া চলাকালীনই তাঁর মৃত্যু হয়। সেকারণেই বিলের সঙ্গে জুড়ে দেওয়া হয় ট্রাম্পের দলের সেনেটরের নাম। দিনকয়েক আগে মার্কিন কংগ্রেসে পাস হয় বিলটি। তারপর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও পাশ হয়ে যায় ২৬২-১৫৯ ভোটে। বিলটি আইনে পরিণত করতে প্রয়োজন ছিল প্রেসিডেন্টের সই। শুক্রবার সেই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন ট্রাম্প।
আরও পড়ুন:
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের জন্ম দেয়। চার বছর অতিক্রান্ত। কিন্তু সেই লড়াই এখনও অব্যাহত রয়েছে। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা। বিলে উল্লেখ করা হয়েছে, যে সব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনও জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনে রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা।
দীর্ঘদিন ধরেই রুশ তেলের ক্রেতা ভারত। মার্কিন চোখরাঙানি সত্ত্বেও তেল আমদানি থামানো হয়নি। সেকারণে গতবছর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল ভারতীয় পণ্যের উপর। মার্কিন সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয়। তবে ট্রাম্প এবার পুরোপুরি আইনি পথে হেঁটেছেন। আইন পাশ করিয়েছেন গণতান্ত্রিক উপায়ে, যেন সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে না হয়। এবার দেখার বিষয়, ‘বন্ধু’ ভারতের উপর কতখানি শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। শুল্ক কোপে পড়তে চলেছে চিন, জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া, হাঙ্গেরির মতো দেশও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে! ‘ঐতিহাসিক’ ঘোষণা ট্রাম্পের
-
গণপতি বিসর্জনে আবেগঘন রণবীর, রাহাকে কেন বাবার কাছে ঘেঁষতে দিলেন না আলিয়া?
-
সপ্তাহান্তে পুজোর কেনাকাটাতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
-
এশিয়াডে গিয়ে লবিতে ঘুম অ্যাথলিটদের, ‘একটু থাকতে দিন’, প্রবাসী ভারতীয়দের কাছে আর্জি মোদি সরকারের
-
মৃত্যুর সঙ্গে পাঞ্জা বারবিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর, ‘মেয়ের মতোই ভালোবাসি’, কেঁদে আকূল শাশুড়ি