শুক্রবার সন্ধ্যায় আচমকা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিদর্শনে এসে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার। এদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।
এদিন জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন, সার্জারি ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। কোথাও সিনিয়র চিকিৎসক অনুপস্থিত, কোথাও রোগীদের মুখে শুনলেন চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ। এসব শুনে বিরক্ত মন্ত্রী উপস্থিত নার্স ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন, “ঠিকমতো পরিষেবা দিন। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে দেখে নার্স, স্বাস্থ্যকর্মী, এমনকি চিকিৎসকদের বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ ওঠে। হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়েও এদিন অভিযোগ কানে আসে মন্ত্রীর। পরিদর্শন শেষে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বলেন, “সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন, তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।” মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালে তৎপরতা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ঘাটতি মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পিএম ঊষা’ কমিটি, পরিকাঠামো থেকে গবেষণায় উন্নতির আশা কর্তৃপক্ষের
-
শৌচালয়ে উদ্ধার কালিম্পংয়ের কমান্ডোর দেহ, হাড়হিম ঘটনা কলকাতার পুলিশ ট্রেনিং সেন্টারে
-
রেজিনগর ভোটের আগে ধৃত হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, উদ্ধার বিপুল জালনোট ও অস্ত্র
-
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার নথিভুক্তিকরণে দ্বিতীয় বাংলা, বিমা সংস্থাগুলিকে কী নির্দেশ রাজ্যের?
-
খোঁজ মিলল নতুন প্রজাতির বিড়ালের! এক শতক পেরিয়ে বিরাট সাফল্য জীববিজ্ঞানীদের