Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Alipore

শৌচালয়ে উদ্ধার কালিম্পংয়ের কমান্ডোর দেহ, হাড়হিম ঘটনা কলকাতার পুলিশ ট্রেনিং সেন্টারে

জানা গিয়েছে, মৃত দীপক তামাং কালিম্পংয়ের বাসিন্দা, বেশ কয়েকবছর ধরে তিনি এখানে কর্মরত।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:১৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৫:১৪

options
link
শৌচালয়ে উদ্ধার কালিম্পংয়ের কমান্ডোর দেহ, হাড়হিম ঘটনা কলকাতার পুলিশ ট্রেনিং সেন্টারে zoom
আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুল থেকে উদ্ধার কমান্ডোর মৃতদেহ, ফাইল ছবি
Advertisement

হাড়হিম ঘটনা আলিপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে! সাতসকালে পিটিএসের শৌচালয় থেকে উদ্ধার হল এক কমান্ডোর ঝুলন্ত দেহ। দীপক তামাং নামে ৪৯ বছরের পুলিশ অফিসার আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এমনটা ঘটল, তা সবিস্তারে জানতে মরিয়া তদন্তকারীরা। এই ঘটনায় কিছুটা থমথমে পরিবেশ আলিপুরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে।

জানা যাচ্ছে, শনিবার সকাল ৯টা ৫০ নাগাদ পিটিএস থেকে খবর পাওয়া যায়, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে যান। দেখেন, কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয়টি বন্ধ। ভিতর থেকে বন্ধ থাকায় দরজাটি ভেঙে ঢুকে তাঁরা দেখতে পান, কমান্ডো দীপক তামাং শৌচালয়ের পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন।

জানা যাচ্ছে, শনিবার সকাল ৯টা ৫০ নাগাদ পিটিএস থেকে খবর পাওয়া যায়, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশকর্মীরা ছুটে যান। দেখেন, কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয়টি বন্ধ। ভিতর থেকে বন্ধ থাকায় দরজাটি ভেঙে ঢুকে তাঁরা দেখতে পান, কমান্ডো দীপক তামাং শৌচালয়ের পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন। এমন দৃশ্য দেখে প্রাথমিকভাবে শিউরে উঠলেও তাঁর সহকর্মীরা দেহটি নামিয়ে সঙ্গে সঙ্গে এসএসকেএমে নিয়ে যান। চিকিৎসকরা দীপক তামাংকে মৃত বলে ঘোষণা করেন। পিটিএস সূত্রে খবর, দীপক তামাংয়ের বয়স ৪৯ বছর। তিনি কালিম্পংয়ের সাত মাইলের বাসিন্দা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ঝুলন্ত দীপকের মুখ থেকে লালা ঝরছিল। তাঁর গলায় একটি ফাঁসের দাগও রয়েছে। সুতরাং ঘটনাটি যে আত্মহত্যার, তা অনেকটাই স্পষ্ট। তাঁর পরিবারকে খবর পাঠানো হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও এফআইআর দায়ের হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। কমান্ডো হিসেবে কলকাতা পুলিশে বেশ কয়েকবছর ধরে চাকরি করতেন দীপক তামাং। ডিআই-এর পদে ছিলেন। যথেষ্ট সুনাম ছিল পুলিশ মহলে। কেন আচমকা তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে সহকর্মীরা কোনও ধারণা করতে পারছেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.