বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিল। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের কনভয়ের সামনে ডিম-টমেটো ও মদ হাতে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবণীত সিং বিট্টু। অভিযোগ, মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা করেছিলেন তিনি। যার জেরে তাঁকে আটক করল পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
শনিবার পাঞ্জাব কৃষি বিদ্যালয়ে এক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মানের। কনভয় সেখানে আসার অনেক আগেই সদলবলে সেখানে উপস্থিত হন বিট্টু। তাঁর হাতে ছিল মদের বোতল সঙ্গে টমেটো ও ডিম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মান মদ খেতে ভালোবাসেন। তাই এগুলি সঙ্গে এনেছি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমি চাইলে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ে ডিম-টমেটো ছুড়তে পারতাম। কিন্তু আম আদমি পার্টির মতো আমি তা করিনি। কারণ বিজেপির রাজনীতি এত নিচে নামতে পারে না।” এই ঘটনার পর পুলিশ আটক করে বিট্টুকে। তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম ছোড়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন:
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি চাইলে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ে ডিম-টমেটো ছুড়তে পারতাম। কিন্তু আম আদমি পার্টির মতো আমি তা করিনি। কারণ বিজেপির রাজনীতি এত নিচে নামতে পারে না।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ধারা অনুসরণ করে ভোটের আগে ডিম রাজনীতি শুরু হয়েছে পাঞ্জাবে। শুক্রবার বিজেপি সাংসদ বিট্টুর গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ ওঠে আপের বিরুদ্ধে। এর পালটা শনিবার এই কাণ্ড করেন বিট্টু। তবে এফআইআর দায়ের প্রসঙ্গে বিট্টু বলেন, “আমার বিরুদ্ধে যদি এফআইআর দায়ের হয়ে থাকে, তাহলে আমার কনভয়ে হামলায় আপ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।” মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম ছোড়া হয়নি বলে বিট্টু দাবি করলেও আপের দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন।
আপকে তোপ দেগে আরও বিট্টু বলেন, “মাদকমুক্ত পাঞ্জাব যাত্রা শুরু করেছে বিজেপি, কিন্তু আম আদমি পার্টি এর বিরোধিতা করছে। বিজেপি নেতাদের কালো পতাকা দেখাচ্ছে ওরা। প্রতিবাদের নামে এই ধরনের নোংরামি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শাসক দল যদি বিজেপির কর্মসূচিতে বাধা দেয়, তবে তাদেরও একই পরিণতির মুখে পড়তে হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যা করেছি অভিষেকের নির্দেশে’, শালবনি জমি দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি সুমিতের!
-
রুদ্ধশ্বাস খেতাবি লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে জয়, ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
-
‘খাম’ হাতছাড়া নওশাদদের, ‘বাঁশি’হারা হুমায়ুন, বদলে নতুন কোন প্রতীক পেল দুই দল?
-
রাবণবধের প্রেক্ষাপট সাজিয়েছিলেন স্বয়ং সীতা! কোন ব্যাখ্যায় রামায়ণ বদলে যায় ‘সীতায়ণে’?
-
ঠোঁটে বেমানান শখের লিপস্টিক, কেনার আগেই বুঝুন মানানসই কি না, রইল ৩ টিপস