Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ECI

‘খাম’ হাতছাড়া নওশাদদের, ‘বাঁশি’হারা হুমায়ুন, বদলে নতুন কোন প্রতীক পেল দুই দল?

শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতীক অদলবদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৭:০১

options
link
‘খাম’ হাতছাড়া নওশাদদের, ‘বাঁশি’হারা হুমায়ুন, বদলে নতুন কোন প্রতীক পেল দুই দল? zoom
Advertisement

ঘাসফুল প্রতীক অবলুপ্তির পর আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতীক বদল করল নির্বাচন কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য হুমায়ুন কবীরের আমজনত উন্নয়ন পার্টি ও নওশাদ সিদ্দিকিদের আইএসএফ। ‘খাম’ হারালেন নওশাদরা। অন্যদিকে ‘বাঁশি’হারা হুমায়ুন। তাঁদের বাঁশি প্রতীক পেল তামিলনাড়ুর শাসকদল থলপতি বিজয়ের টিভিকে। শনিবার এই ভাগ-বাঁটোয়ারার ফলে ‘খাম’ প্রতীকের একাধিপত্য রইল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে।

ছাব্বিশের ভোটের আগে নতুন দল গড়ে বাঁশি প্রতীকে লড়াই করলেও উপনির্বাচনে আদৌ সেই প্রতীক ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে পড়েছিলেন খোদ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। শনিবার দেখা গেল, তাঁর আশঙ্কাই সত্যি হল। ‘বাঁশি’ তাঁদের হাত থেকে কেড়ে নিয়ে নির্বাচন কমিশন দিল টেবিল প্রতীক।

আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র – নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে শুক্রবার থেকেই প্রতীক জটিলতায় জড়িয়েছিল হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। ছাব্বিশের ভোটের আগে নতুন দল গড়ে বাঁশি প্রতীকে লড়াই করলেও উপনির্বাচনে আদৌ সেই প্রতীক ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে পড়েছিলেন খোদ প্রতিষ্ঠাতাই। শনিবার দেখা গেল, তাঁর আশঙ্কাই সত্যি হল। ‘বাঁশি’ তাঁদের হাত থেকে কেড়ে নিয়ে নির্বাচন কমিশন দিল টেবিল প্রতীক। আর ‘বাঁশি’ পেলেন তামিলনাড়ুর শাসকদল টিভিকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছর বিধানসভা ভোটের আগে, মার্চে তা কমিশনে নথিভুক্ত করিয়েছিলেন নওশাদরা। শুক্রবার সেসব নথিপত্র তিনি দেখান সাংবাদিক বৈঠকে। চ্যালেঞ্জ জানান কমিশনের প্রতীক সিদ্ধান্তকে। কিন্তু শনিবারই ‘নথিভুক্ত করানো খাম’ আইএসএফের হাত থেকে কেড়ে নিল নির্বাচন কমিশন। তার বদলে নওশাদরা পেলেন ‘আলমারি’ প্রতীক।

অন্যদিকে, শুক্রবার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস – দুই নতুন দল জন্ম নেওয়ায় তাদেরও ভিন্ন প্রতীক দেওয়া হয়েছে। ঘাসফুল প্রতীকের তৃণমূল কংগ্রেসকে অবলুপ্ত করে দুই দলকে যথাক্রমে ‘ফুটবলার’ ও ‘খাম’ প্রতীক দেয় নির্বাচন কমিশন। তাতেই শুরু হয় নয়া প্রতীক-যুদ্ধ। ইতিমধ্যে খাম প্রতীকটি নওশাদের দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের। চলতি বছর বিধানসভা ভোটের আগে, মার্চে তা কমিশনে নথিভুক্ত করিয়েছিলেন নওশাদরা। শুক্রবার সেসব নথিপত্র তিনি দেখান সাংবাদিক বৈঠকে। চ্যালেঞ্জ জানান কমিশনের প্রতীক সিদ্ধান্তকে। কিন্তু শনিবারই ‘নথিভুক্ত করানো খাম’ আইএসএফের হাত থেকে কেড়ে নিল নির্বাচন কমিশন। তার বদলে নওশাদরা পেলেন ‘আলমারি’ প্রতীক। আসন্ন উপনির্বাচনের দুই কেন্দ্রেই লড়ছে আইএসএফ, আমজনতা উন্নয়ন পার্টি। ৬ অক্টোবরের আগে হাতে সময় অল্প। ততদিনে নতুন প্রতীক নিয়ে ভোটারদের দোরে দোরে প্রচার কতটা সফল হবে দুই রাজনৈতিক দলের, সেই প্রশ্ন থাকছেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.