মাত্র দু’কোটির ‘হনুমান অংশ’ মুক্তির পর প্রথম কয়েকটা দিন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু, তারপর যখন ঘুরে দাঁড়াল তখন বক্স অফিসে সুনামি। উত্তরোত্তর বাড়ছে আয়ের অঙ্ক। বলিউডের বিগ বাজেটের ছবি যেন ‘হনুমান অংশ’-এর কাছে এখন নস্যি! একের পর এক ছবিকে টেক্কা দিয়ে সাফল্যের সিংহাসনে বিরাজমান ‘হনুমান অংশ’। দেখতে দেখতে তেতাল্লিশ দিনে পদার্পণ করল এই ছবি। ‘মির্জাপুর দ্য মুভি, ‘আওয়ারাপন টু’, ‘হ্যায়ওয়ান’-এর মতো ছবির রেকর্ড ভেঙে নজির গড়তেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ের সরকারি বাসভবন ‘বর্ষা’য় ‘হনুমান অংশ’-এর কলাকুশলীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।
সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে আবেগঘন বার্তা, ‘গত সন্ধ্যায় টিম হনুমান অংশ গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে বর্ষায় এসেছিল। বিশাল চতুর্বেদী এবং পুরো দলকে তাঁদের অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানিয়েছি এবং ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছি।’ স্যাকনিকের রিপোর্ট মোতাবেক, ‘হনুমান অংশ’ ৪৩তম দিনে ভারতে পাঁচ কোটি আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ ২৪৮.৩৮ কোটি টাকা।
আরও পড়ুন:
It was great to have team ‘Hanuman Ansh’ at Varsha, last evening, to seek blessings of Ganpati Bappa. Congratulated Vishal Chaturvedi and team on their great work and wished more success in all the endeavours!
वर्षा, मुंबई येथे गणपती बाप्पांच्या दर्शनासाठी आलेल्या ‘हनुमान अंश’… pic.twitter.com/EQJZPQ61Q5
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 19, 2026
শুক্রবার সামগ্রিকভাবে সিনেমাহল দখলের হার ছিল ১৮.৭২ শতাংশ। বিদেশেও দাপিয়ে বেড়াচ্ছে’হনুমান অংশ’। ৪৩তম দিনে বিদেশি মার্কেট থেকে ছবির কালেকশন ১.২৫ কোটির নিরিখে মোট আয়ের অঙ্ক দাঁড়িয়েছে তেইশ কোটি। ভারতে সিনেমার মোট কালেকসন ২৯৩.৩০ কোটি টাকা। সব মিলিয়ে ‘হনুমান অংশ’-এর বিশ্বব্যাপী আয়ের পরিমান ৩১৬.৩০ কোটি টাকা। ষষ্ঠ সপ্তাহে ‘হনুমান অংশ’ ভারতে মোট ৮০.২৫ কোটি টাকা আয় করেছে। ছবির সাফল্য উদযাপনে মুম্বইয়ের ঐতিহ্যবাহী লাল বাগচা রাজার দর্শনে গিয়েছিলেন পর্দার নিম করোলি বাবা। সঙ্গে ছিলেন রিল লাইফের স্ত্রী পূর্ণিমা।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল, যেখানে তাঁরা প্রকাশ্যে পরস্পরের হাত ধরে রয়েছেন। অতঃপর শুরু প্রেমের গুঞ্জন। ‘হনুমান অংশ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য ও পূর্ণিমা তিওয়ারি। পর্দায় নায়ক-নায়িকার যুগলবন্দি স্ক্রিন টাইম মাত্র দশ মিনিটের। কিন্তু, নিম করোলি বাবা ও তাঁর স্ত্রীর চরিত্রে দুজনের অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। সোশাল মিডিয়ায় যুগলের একটি ভিডিও দাবানলের গতিতে ভাইরাল। যা দেখে নেটভুবনের প্রাথমিক অনুমান পর্দার রয়াসন বাস্তবেও জমে ক্ষীর!

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরাণকথা নয়, বৈদিক শ্রুতির আলোতেই লুকিয়ে দেবী দুর্গার আসল পরিচয়!
-
ভূমিধস ও হড়পা বানে বিপর্যস্ত, এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভুটানের মাটি
-
ছিলেন ইস্টবেঙ্গলের ‘ঘরের ছেলে’, সায়নের গোলেই ‘শাপমুক্তি’, বাঁধভাঙা উচ্ছ্বাস মোহনবাগানে
-
রাধাষ্টমীতে দীপিকার কোলে এল ফুটফুটে সন্তান, ভাই না বোন কাকে পেল দুয়া?
-
প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হবে সুখোই যুদ্ধবিমান