দীর্ঘ অপেক্ষার অবসান। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। রাধাষ্টমীর দিন তিন থেকে চার হলেন তারকা দম্পতি। দুয়ার জন্য খেলার সঙ্গী নিয়ে এলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ভাই না বোন, কাকে পেল একরত্তি দুয়া? সমাজমাধ্যমে যৌথ বিবৃতিতে সুখবর ভাগ করে নিয়েছেন দীপবীর। ছোট্ট পায়ের ছাপের ছবির সঙ্গে জানালেন, সিং পরিবারের নতুন অতিথি ফুটফুটে কন্যা সন্তান। হ্যাঁ, দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা।
সেপ্টেম্বরের অন্তিম লগ্নেই রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের সংসারে দ্বিতীয় খুদে সদস্য ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। শুক্রবার সিদ্ধিবিনায়কে গিয়ে পুজো দিয়েছেন স্বস্ত্রীক রণবীর। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তমহলে ফিসফাস, তাহলে হয়ত খুব শীঘ্রই মা-বাবা হতে চলেছেন তাঁরা। প্রথম প্রেগন্যান্সির সময়ও হাসপাতালে ভর্তির আগে সিদ্ধিবিনায়ক দর্শন করেছিলেন দীপবীর। সেই হিসেবেই দুইয়ে দুইয়ে চার করেছিল অনুরাগীরা। শনিবার বিকেল হতেই সেই ভাবনা বাস্তবায়িত হল, তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
View this post on Instagram
শুক্রবার বলিউডের সুপারস্টার দম্পতিকে দেখতে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। সেখান থেকেই ফাঁস হওয়া কিছু ছবি-ভিডিওতে শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানির মধ্যমণি হিসেবে দেখা যায় দীপিকাকে। গণপতি উৎসবের আবহে মায়ানগরীজুড়ে এখন আলোর রোশনাই। আর সেই উৎসবের আবহেই দ্বিতীয়বার মা-বাবা হলেন রণবীর-দীপিকা। ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমী, দম্পতির পরিবারে ছোট্ট রাধার আগমন ঘটল তা বলাই বাহুল্য।
View this post on Instagram
অক্ষয় তৃতীয়ার দিন সুখবর দিয়েছিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ছোট্ট দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিটের ছবির সঙ্গে যৌথবিবৃতিতে জানিয়েছিলেন রাজকন্যার জন্য খেলার সঙ্গী আনছেন। ২০২৪ সালে গণপতি উৎসবের আবহেই প্রথমবার মাতৃত্বের ইনিংস শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন।
বছর দুয়েক বাদে যেন সেই একই ঘটনার পুরনাবৃত্তি। সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিনে মাতৃত্বকালীন ফটোশুটের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন ‘মস্তানি’। স্বামী-সন্তানের সঙ্গে সাদাকালো ফ্রেমে দীপিকার প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের কলকাতায় তসলিমা! পুজোর আগেই আসছেন ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে
-
১০০ শতাংশের খাঁড়া, শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যচুক্তি আমেরিকায় দু’মুখো বিপদ ভারতের
-
পুজোয় অনেক হাঁটাহাঁটির প্ল্যান? এখন থেকেই পায়ের যত্ন নিন ৫ পদ্ধতি মেনে
-
রাধাষ্টমীতে রাধারানির আরাধনা মুখ্যমন্ত্রীর, বাগবাজার গৌড়ীয় মঠে করলেন সন্ধ্যারতি
-
বিজ্ঞাপনের শুটিংয়ে বিপত্তি! ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা নিয়ে সংশয় রাচীনের